Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:১৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:১৩

    বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

    বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র অর্থনীতির জন্য গোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার কাজ চলছে।’

    কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ব্যবসা বাণিজ্য এবং সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেছে চলেছেন। আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এর ফলে আমি মনে করি বাংলাদেশ ও বাংলাদেশের জণগণই সব থেকে বেশি লাভবান হবে।’

    ‘এই বাহিনীর মূলমন্ত্র হলো গার্ডিয়ান এক্সেস অর্থাৎ সমুদ্রে সক্ষমতা অর্জন। যা সর্বদা সমুদ্র অঞ্চলে জনগণের বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা’-যোগ করেন প্রধানমন্ত্রী।

    ‘বাংলাদেশ কোস্টগার্ড অপকর্মতা রুখে দিয়ে দেশের উপকূলীয় অঞ্চলে নিরীহ নিপীড়িত জণগণের পাশে প্রকৃত বন্ধু হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা তুলে এনে দেশের সার্থ সংশ্লিষ্ট সব নিরাপত্তা ঝুঁকিমূলক কার্যক্রম- সমুদ্রবন্দরে নিরাপত্তা প্রদান, অস্ত্র চোরাচালান মাদক পাচার, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস শিকার, সমুদ্র ও নদী দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জলদস্যুতা- বনদস্যুতা দমনে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।’

    তিনিন বলেন, ‘আমাদের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। যেসব প্রতিষ্ঠান এখনও আমাদের নির্মাণ করতে হচ্ছে আমরা মিতব্যয়ি হয়েছি এ কারণেই, করোনা অতিমারি সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। সেখান থেকে কেবল যখন উত্তোরণ ঘটছে সেই সময় আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যার ফলে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি, যার ফলে আমাদেরকেও মিতব্যয়ী হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে বিশ্বব্যাপী যে খাদ্যমন্দা দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমি আহ্বান জানিয়েছি সবাইকে।’

    প্রধানমন্ত্রী প্রত্যেকের কর্মস্থল থেকে শুরু করে বাসাবাড়ি যার যেখানে যতটুকু জমি পড়ে আছে সেখানে যে যা কিছু পারেন উৎপাদন করার আহ্বান জানান, যেন বাংলাদেশে কখনও খাদ্য ঘাটতি না হয় বা দেশের মানুষ কষ্ট না পায়।

    আজ সোমবার বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬