Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৩২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৩২

    সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে

    সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে। এ বিষয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে সম্মতি দিয়েছে। বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের আগামী ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার পরে অক্ষরের ক্রমানুসারে আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা থাকলেও ওইদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে।

    এ বিষয়ে একটি সূত্র জানায়—ইতোমধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা একজন বাংলাদেশিকে নতুন মহাসচিব নিয়োগের বিষয়ে তাদের সম্মতি জানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ মহাসচিব পদে তিন বছরের জন্য একজনকে মনোনীত করবে।

    উল্লেখ্য, সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পান কামা রহিম এবং তিনি ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

    আফগানিস্তান থেকে কেন হলো না

    ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। ওই সরকারকে এখন পর্যন্ত কোনও দেশই স্বীকৃতি দেয়নি। ফলে সার্কের কোনও ধরনের বৈঠকে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয় না। এ প্রেক্ষাপটে ওইদেশ থেকে কোনও মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। আফগানিস্তানকে বাদ দিয়ে বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগের বিষয়ে সার্কের বর্তমান চেয়ার নেপাল উদ্যোগ গ্রহণ করে। নেপালের যুক্তি ছিল যেহেতু কোনও দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, সে কারণে ওইদেশ থেকে মহাসচিব নিয়োগে জটিলতা রয়েছে।

    এ বিষয়ে আরেকটি সূত্র জানায়, নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

    মনোনয়ন পদ্ধতি

    সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

    এ বিষয়ে একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং সার্ক সচিবালয়কে অবহিত করা হবে।

    তিনি বলেন, এখানে অন্যান্য দেশগুলোর মতামত নেওয়া বা অনুমোদনের প্রয়োজন নেই। বাংলাদেশ যাকে নিয়োগ দেবে, তিনিই হবেন পরবর্তী মহাসচিব।

    বাংলাদেশি মহাসচিবের মেয়াদ যখন শেষ হবে তখন যদি আফগানিস্তানের ঝামেলা মিটে যায়, তবে ওইদেশ থেকে নতুন মহাসচিব হবে, ভুটান থেকে নয় বলে তিনি জানান।

    উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক প্রতিষ্ঠা হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে এবং ১৯৮৭ সালে একজন বাংলাদেশিকে প্রথম মহাসচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬