Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভোটের বছরে আগেভাগেই বই ছাপাবে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২১:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২১:৪৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ভোটের বছরে আগেভাগেই বই ছাপাবে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২১:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২১:৪৬

    ভোটের বছরে আগেভাগেই বই ছাপাবে সরকার

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগেই নতুন শিক্ষাবর্ষের বই ছাপা শেষ করবে সরকার। কারণ বছরের শেষ দিকে নির্বাচনী কাজে ব্যস্ততা বাড়বে ছাপাখানাগুলোর, দেখা দিতে পারে শ্রমিক সংকটও। রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়বেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সে হিসেবে দেরি হতে পারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেতে। তাই আগামী শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের নতুন বই ছাপা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিকের নতুন বই ছাপা ও সরবরাহ করা হবে। আর অক্টোবরের মধ্যে শেষ করা হবে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির নতুন পাঠ্যবইয়ের ছাপার কাজ ও সরবরাহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) ও টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান (টিএপি) অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সভায় এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিপিই) শাহ রেজওয়ান হায়াতসহ অন্যরা অংশ নেন। ডিপিই মহাপরিচালক সভায় বলেন, চলতি বছর জাতীয় নির্বাচনের বছর হওয়ায় বছরের শেষ দিকে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তাছাড়া কাগজ উৎপাদনকারী এবং মুদ্রণ কারখানা একসঙ্গে নির্বাচনী সামগ্রী এবং পাঠ্যপুস্তক মুদ্রণের কার্যক্রম পরিচালনায় সক্ষম নাও হতে পারে। তাই এই বাস্তবতার নিরিখে অন্য বছরের তুলনায় আগামী শিক্ষা বছরের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণের কার্যক্রম এগিয়ে আনার পক্ষে মত দেন তিনি।

    গণশিক্ষা সচিব সভায় বলেন, চলতি শিক্ষাবর্ষের অভিজ্ঞতা ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পাঠ্যপুস্তক মুদ্রণের সময়সূচি এগিয়ে আনা প্রয়োজন। কোনো মুদ্রণ প্রতিষ্ঠান পাঠ্যপুস্তক মুদ্রণে অপারগ হলে পুনঃদরপত্র আহ্বানের যথেষ্ট সুযোগ রাখা এবং প্রয়োজনে বিজি প্রেসের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঠ্যপুস্তক মুদ্রণের ব্যবস্থা রাখতে হবে। সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় আগামী শিক্ষাবর্ষের প্রাথমিকের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে উপস্থিতরা একমত পোষণ করেন।

    জানা গেছে, চার ধাপে প্রাথমিক পর্যায়ের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য প্রথম ধাপ, প্রাক-প্রাথমিকের জন্য দ্বিতীয় ধাপ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তৃতীয় ধাপ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য চতুর্থ ধাপে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করবে এনসিটিবি। রেসপনসিভ দরদাতা পাওয়া না গেলে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে পুনঃদরপত্র আহ্বান করতে হবে। ইন্সপেকশন এজেন্ট নিয়োগের প্রয়োজন থাকলে এনসিটিবি এ এজেন্ট নিয়োগ করবে। সব পাঠ্যপুস্তকের ব্রাইটনেস ৮০ থেকে ৮২ রাখতে হবে, এ ছাড়া থিকনেস ৮০ জিএসএম রাখার মত দেন সভার উপস্থিতরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম গতকাল প্রতিবেদককে বলেন, বই ছাপার কাজ এগিয়ে আনতে ইতোমধ্যে প্রাথমিকের প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই ছাপার টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। এসব শ্রেণিতে নতুন বই সংযোজন হবে। সার্বিক বিবেচনায় মাধ্যমিকের সব বই ৩১ অক্টোবরের মধ্যেই ছাপা ও সরবরাহ শেষ করতে চাই। এ লক্ষ্যে চলতি মাসের ১৫ মার্চের মধ্যে ষষ্ঠ শ্রেণির বই ছাপার টেন্ডার আহ্বান করা হবে। এরপর ক্রমে অন্য শ্রেণির বই ছাপার টেন্ডার দেওয়া হবে। এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, জাতীয় নির্বাচনের বছর হওয়ায় বই ছাপার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া বই ছাপা কাজে প্রেস মালিকদের জিম্মি করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এসব প্রেস মালিকদের বই ছাপতে মেশিনের সক্ষমতার যতটুকু না অভাব, তার চেয়ে বড় অভাব তাদের ব্যবস্থাপনার। তাদের কারণে যেন নতুন বই পেতে বিলম্ব না হয় সেটিও বিবেচনায় রাখা হয়েছে। এসব নানা কারণেই নতুন বছরের বই ছাপাকাজ এগিয়ে নেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬