Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৩ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৩ ১৬:২১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৩ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৩ ১৬:২১

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধন

    যশোরের শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট (ই-গেট) চালু করা হয়েছে। এর মাধ্যমে ভারতে যাতায়াতকারী যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ১৮ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবে। গতকাল শনিবার বিকেলে ই-গেটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি এমআরপি পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ইমিগ্রেশনে ই-গেট চালু করা হলো। এটি ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণেরই একটি অংশ।

    যাত্রীসেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই-গেট স্থাপন করা হয়েছে। এর দুটি ভারত থকে ফেরা ও দুটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হবে। মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করা হবে। এতে গমনাগমন নিরাপদ হবে। মানুষের ভোগান্তি কমবে। নাগরিকসেবা সহজ হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা পরবর্তী সময়ে ই-ভিসায়ও চলে যাচ্ছি। ই-ভিসা ও অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন পেলে আরো দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দর ও স্থলবন্দরের যাত্রীরা তাদের সার্ভিস পেয়ে যাবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফল এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে পেরেছি।’

    ই-গেট উদ্বোধন শেষে বিকেল ৫টায় বেনাপোল ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৫টায় চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ডে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার রিট্রেট সেরিমনি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল পৌর বাস টার্মিনালের উদ্বোধন করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, এমপি মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন,  যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬