Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশকে রেকর্ড ৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশকে রেকর্ড ৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৩

    বাংলাদেশকে রেকর্ড ৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কোরিয়া
    বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৩০০ কোটি ডলারের ঋণ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

    বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ১০৫ টাকা) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৫০০ কোটি টাকা।

    চলতি বছর থেকে ২০২৭ পর্যন্ত ৫ বছরে এই বিপুল পরিমাণ ঋণ দেবে উত্তর-পূর্ব এশিয়ার দেশটি।  বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে এ ঋণ ব্যবহার করবে।

    দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) তহবিল থেকে এ ঋণ নেওয়া হচ্ছে। ৭ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে মাত্র ১ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।

    দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে রোববার এ বিষয়ে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং (এলইউ) এবং কো-অপারেশন অ্যারেঞ্জমেন্ট (সিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি।

    রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চুক্তিতে বাংলাদেশের তরফে ইআরডি সচিব শরীফা খান এবং দক্ষিণ কোরিয়ার তরফে দেশটির অর্থ ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী সেয়ং উক কিম স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে কো-অপারেশ অ্যারেঞ্জমেন্ট (সিএ) চুক্তিতে ইআরডি‘র অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক তায়ে সু কিম স্বাক্ষর করেন।

    দক্ষিণ কোরিয়া ১৯৯৩ সাল থেকে বাংলাদেশকে ঋণ দিয়ে আসছে। তবে গত তিন দশকে বাংলাদেশকে দেওয়া দেশটির ঋণের পরিমাণ মাত্র ১৩১ কোটি ডলার। সে হিসাবে এর তিন গুণের বেশি ঋণ আগামী পাঁচ বছরে দিতে চলেছে কোরিয়া।

    গত ৩০ বছরে কোরিয়ার ৬১ কোটি ৯৭ লাখ ডলারের আর্থিক সহায়তায় মোট ১৬টি প্রকল্প সমাপ্ত হয়েছে। বর্তমানে ৬১ কোটি ৬২ লাখ ডলারের ৭টি প্রকল্প চলমান রয়েছে।

    ৮৬ লাখ ডলারের অনুদান জাপানের

    এদিকে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাপান একটি কারিগরি প্রকল্প বাস্তবায়নে ৮৬ লাখ ডলারের অনুদান দিচ্ছে।

    ‘দ্য প্রজেক্ট ফর দ্য ইম্প্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই অনুদান সহায়তা দেওয়া হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

    এ বিষয়ে সোমবার জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) সঙ্গে বাংলাদেশ সরকারের একটি অনুদান চুক্তি সই হয়েছে। 

    চুক্তিতে ইআরডি সচিব শরিফা খান এবং ঢাকায় জাইকা প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে স্বাক্ষর করেন।

    প্রকল্পটির মাধ্যমে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিএমপিআই) ওয়ার্কশপে যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

    এছাড়া এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার ল্যাবে যন্ত্রপাতি স্থাপন, সংস্কার এবং শিক্ষক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬