Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাজার সামলাতে সাত সুপারিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:০৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাজার সামলাতে সাত সুপারিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:০৭

    বাজার সামলাতে সাত সুপারিশ

    আসন্ন রমজানে কৃষিপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাত সুপারিশ করেছে কৃষি বিপণন অধিদফতর। এ সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিত্যপণ্য দ্রুত খালাসের জন্য দেশের সমুদ্র ও স্থলবন্দর ছাড়াও শুল্ক স্টেশনগুলোকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য কোনো অসাধু ব্যবসায়ী যাতে অবৈধ মজুদদারি না করতে পারে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

    কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তারা বলছেন, রমজানে অন্যান্য পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে কৃষিপণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা চালায় অসাধু ব্যবসায়ীরা। ডাল, ছোলা, বেগুন, আলু, লেবু, টমেটো, ফুলকপি, পিঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন শাকসবজি ও ফলমূলের অযৌক্তিক দাম বৃদ্ধি করা হয়। এসব বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞেস করা হলে তারা হাইওয়েতে পণ্য পরিবহনে চাঁদাবাজি ছাড়াও ফেরি পারাপারে বিলম্বের বিষয়গুলো উল্লেখ করেন। বন্দর ও শুল্ক স্টেশনগুলোতেও পণ্য খালাসে জটিলতার বিষয়গুলো তুলে ধরেন অনেকে। এসব অভিযোগ নিষ্পত্তি করতেই সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতার বিষয়ে সাতটি সুপারিশ করা হয়েছে।

    সুপারিশগুলো হলো : ১) পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সমুদ্র ও স্থলবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনসমূহ; ২) নিত্যপণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি পারাপারে অগ্রাধিকার দেবে বিআইডব্লিউটিসি; ৩) হাইওয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেবে; ৪) জেলা ও উপজেলা প্রশাসন টিসিবির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে; ৫) ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কৃষি বিপণন অধিদফতরসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে; ৬) কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদকারীর বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়াবে; এবং ৭) বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে কৃষি বিপণন অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    সুপারিশগুলো বাস্তবায়নে গতকাল সংশ্লিষ্টদের সঙ্গে সভাও করেছে কৃষি বিপণন অধিদফতর। সংস্থাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় অধিদফতরের উপপরিচালক (প্রশাসন ও বাজার সংযোগ) মো. মজিবর রহমান বিভিন্ন পণ্যের চাহিদা, উৎপাদন ও আমদানি পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশে এবার পর্যাপ্ত পিঁয়াজ উৎপাদন হয়েছে। পাশাপাশি ভারতীয় পিঁয়াজও মজুদ রয়েছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বরং পণ্যটি আমদানি আপাতত বন্ধ রয়েছে। ফলে পিঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। একইভাবে দেশে উৎপাদিত মশুর ডালের সরবরাহ বাড়ার কারণে বাজারে পণ্যটির দাম গত মাসের তুলনায় প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ কমেছে বলেও জানান তিনি। অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, অধিক মুনাফা না করা এবং ভোক্তার স্বার্থরক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, এবারের রোজা উপলক্ষে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম না বাড়াতে পারে সে বিষয়ে বাজার মনিটরিংয়ের পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বাড়াতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬