Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অবৈধ মজুতদারি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২২:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অবৈধ মজুতদারি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২২:২৮

    অবৈধ মজুতদারি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই। অবৈধ মজুতদারির কারণে সংকট হচ্ছে। তাই বেআইনি মজুত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে পবিত্র মাহে রজমানে চালের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, যে ব্যবসায়ী যতটুকু মজুত করতে পারবেন তার বাইরে মজুত করলে তা বেআইনি। যারা বেআইনিভাবে ধান, চাল ও আটার ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি ধান ও চালের অবৈধ মজুতদারি কঠোরভাবে মনিটরিং করতে খাদ্য বিভাগের মাঠপ্রশাসনে কর্মরতদের নির্দেশ দেন।

    খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চাল ব্যবসায়ী, মিলমালিক, পাইকারি ও খুচরা বিক্রেতা, জেলা খাদ্য কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সাধন চন্দ্র মজুমদার বলেন, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ছাড়া দেশে কেউ ধান ও চালের ব্যবসা করতে পারবেন না। ধান চালের ব্যবসা করতে হলে ফুড গ্রেইন লাইসেন্স থাকতেই হবে। আড়তদারদেরও এই লাইসেন্স থাকতে হবে। প্রতি ১৫ দিন পরপর প্রত্যেক ব্যবসায়ীকে কতটুকু ধান-চাল ক্রয় করেছেন আর কতটুকু বিক্রি করেছেন তার রিটার্ন খাদ্য বিভাগে দাখিল করতে হবে। কোনো ধরনের ধানাই-পানাই চলবে না।

    তিনি বলেন, চালের মূল্য যখন বাড়ে তখন এক সঙ্গে কেজিতে ৫-৬ টাকা বাড়ে। আর যখন কমে তখন এক টাকা করে কশিয়ে কশিয়ে কমে। চালকল মালিকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, আপনাদের কোনো লোকসান নেই। কারণ আপনারা বছরে যে পরিমাণ ধান ছাঁটাই করেন তার ১ শতাংশ চালও সরকার ক্রয় করে না। অর্থাৎ আপনারা ৯৯ ভাগ চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। ধান থেকে তুষ, কুঁড়া, ভাঙাচালসহ নানা ধরনের উপাদান বের হয়। এগুলো পশু ও মাছের খাদ্য হিসাবে উচ্চমূল্যে বিক্রি করেন। আপনাদের লোকসান কোথায় আমাকে দেখান?

    কৃত্রিম সংকট ঠেকাতেই বিদেশ থেকে চাল আমদানি উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ডলারের মূল্য বেশি হওয়ায় আপনারা আমদানি করেননি। আমাদের কাছে সব কিছুর তথ্য আছে। বিশ্বখাদ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি মজুত বাড়ানো হয়েছে। দেশের নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে বাধ্য হয়ে বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ওপেন মার্কেট সেল (ওএমএস) চালু করেছে সরকার।

    কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লে­খ করে মন্ত্রী বলেন, ‘কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। এখন খাদ্য উদ্বৃত্ত থাকছে। অনেকেই প্রশ্ন করেন ধান ও চাল উদ্বৃত্ত হলে আমদানি করেন কেন? জবাব হলো, আমদানির পথ খোলা থাকলে মজুতদাররা কারসাজি করতে পারে না।’

    সভাপতির বক্তব্যে খাদ্য সচিব বলেন, সরকার গতবারের চেয়ে দ্বিগুণ চাল ক্রয় করবে। বিদেশ থেকে আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। বৈদেশিক মুদ্রা ধরে রাখতে এ ব্যবস্থার কথা চিন্তা করছে সরকার। 

    সভায় ব্যবসায়ীরা বিদদ্যুৎবিল, ট্রাক ভাড়া ও শ্রমিকের মজুরি বেড়েছে জানিয়ে বলেন, ‘আগামী দিনে ধান চালের মূল্য নির্ধারণের সময় বিষয়গুলো বিবেচনা করতে হবে। আমদানি বন্ধ করে দেশের বাজার থেকে চাল কিনতে হবে।’ 

    একই সঙ্গে তারা ধান ও চালের সরকারি মূল্য কমানোর প্রস্তাব করেন। তবে ধান ও চালের সরকারি মূল্য কমানোর প্রস্তাব খাদ্যমন্ত্রী সরাসরি নাকোচ করে দেন। পরিস্থিতি বুঝে সরকার আমদানি খোলা রাখা কিংবা বন্ধ করার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬