Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কর ব্যবস্থার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ইউএনডিপি’র প্রস্তাব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ ১৩:৩৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কর ব্যবস্থার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ইউএনডিপি’র প্রস্তাব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ ১৩:৩৬

    কর ব্যবস্থার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ইউএনডিপি’র প্রস্তাব

    জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) দেশের কর রাজস্ব আদায় বাড়াতে সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দেওয়া এক চিঠির মাধ্যমে সংস্থাটি এ আগ্রহ প্রকাশ করেছে।   

    ঢাকাস্থ ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার পাঠানো চিঠিতে কর রাজস্ব আদায়ে অডিট সক্ষমতা বৃদ্ধি, এ খাতের অপরাধ তদন্ত ও ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের ডিজিটালাইজেশনসহ একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞদের মাধ্যমে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

    ইউএনডিপি ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ট্যাক্স ইন্সপেক্টরস উইথআউট বর্ডারসের (টিআইডব্লিউবি) মাধ্যমে এই সহযোগিতা দেওয়া হবে। আর এই সহযোগিতা নিতে কোনো অর্থ খরচ করতে হবে না টিআইডব্লিউবির প্রকল্পে অংশগ্রহণকারী দেশগুলোকে। ১৮ থেকে ২৪ মাসের এই সহযোগিতা প্রকল্পে অর্থায়ন করবে উন্নয়ন সহযোগী দেশ।

    ইউএনডিপি ও ওইসিডির যৌথ উদ্যোগে টিআইডব্লিউবি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিভিন্ন উন্নয়নশীল দেশের ট্যাক্স অডিট সক্ষমতা বাড়াতে সহযোগিতা দিয়ে থাকে। এই কর্মসূচির আওতায় উন্নত ও উন্নয়নশীল দেশের ট্যাক্স বিশেষজ্ঞরা স্থানীয় ট্যাক্স কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করে।

    চিঠিতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানিয়েছেন, বিভিন্ন দেশ নিজেদের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনায় নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। যা জনগণের প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেশের কর আদায় সক্ষমতা বৃদ্ধিতে টিআইডব্লিউবি একটি কার্যকর মাধ্যম।

    তারা আরও উল্লেখ করেছে, প্রতিষ্ঠার পর থেকে টিআইডব্লিউবি আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ২০০ কোটি ডলারের অতিরিক্ত কর আদায়ে সহযোগিতা এবং ৫০০ কোটি ডলারের কর নিরীক্ষা সম্পন্ন করেছে। তারা মনে করে, টিআইডব্লিউবির সহযোগিতা নিয়ে এনবিআরও একই ধরনের সফলতা আনতে পারে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    এই প্রকল্পের আওতায় চুক্তিবদ্ধ হলে, উন্নয়নশীল দেশে টিআইডব্লিউবি তাদের অভিজ্ঞ কর বিশেষজ্ঞ পাঠায়। বিশেষজ্ঞরা দেশের নিরীক্ষক এবং অন্যন্যা কর্মকর্তাদের সঙ্গে মিলে আন্তর্জাতিক করের বিভিন্ন সমস্যা সমাধান, নিরীক্ষার দক্ষতা বৃদ্ধি এবং কর সম্পর্কিত জ্ঞান উন্নয়নে কাজ করে থাকে। বিশ্বব্যাপী আগ্রহী দেশের চাহিদানুসারে টিআইডব্লিউবির প্রকল্প পরিচালিত হয়। এ ছাড়া তারা বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সহযোগিতা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ অডিট কেস বাছাই, অগ্রীম প্রাইসিং অ্যারাঞ্জমেন্টের ক্ষেত্রে অডিট প্রক্রিয়া ও আলোচনা ইত্যাদি।

    এছাড়া একাধিক ক্ষেত্রে তারা তাদের নিরীক্ষা পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে কৃষি, নির্মাণ, আর্থিক সেবা, হসপিটালিটি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, উৎপাদন এবং খনিবিদ্যা ইত্যাদি। তাদের এই প্রকল্প ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত চলে। এই সময়ে তারা একাধিকবার এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য অন-সাইট সহযোগিতা দিয়ে থাকে। এ ছাড়া উন্নয়নশীল দেশে কোনো রকম খরচ ছাড়াই এই সেবা দেওয়া হয়। এজন্য উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করে।

    টিআইডব্লিউবির বিশেষজ্ঞ সহযোগিতার ক্ষেত্রগুলো হচ্ছে- কর রাজস্বের অপরাধ তদন্ত, অটোমেটিক এক্সচেঞ্জ অব ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইনফরমেশন (এইওআই), ট্যাক্স প্রশাসনে ডিজিটালাইজেশন এবং ট্যাক্স ও এনভায়রনমেন্ট ইস্যু। এখন পর্যন্ত টিআইডব্লিউবি ৫৬টি জুরিসডিকশনে ৫৮টি প্রকল্প শেষ করেছে এবং ৫৫টি প্রকল্প চলমান রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬