Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ২২:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ২২:৪৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ২২:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৩ ২২:৪৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন ৫ এপ্রিল বিকেল ৪টায় শুরু হবে। চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত।

    আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৯ মে, ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন, ২০২৩ তারিখে শুরু হবে।

    আবেদনের সাধারণ যোগ্যতা:

    ক) বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০২১-২০২২ সালের এইচএসসি/ সমমান পরীক্ষা (চতুর্থ বিষয়সহ) ও ২০১৯-২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৬.৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

    খ) বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২১ / ২০২২ সালের এইচএসসি/ সমমান পরীক্ষা ( ৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ২০২০ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৭.০ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

    গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধু (i) এইচএসসি (ভোকেশনাল) (ii) এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) (iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

    ঘ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

    ঙ) ২০১৯-২০২০ সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১-২০২২ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ ই-মেইল অ্যাড্রেসে (drughonours@gmail.com) আবেদনপত্র পাঠাবেন।

    সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

    উল্লেখ্য, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

    চ) বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরুপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

    এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ ই-মেইল অ্যাড্রেসে (drughonours@gmail.com) আবেদনপত্র পাঠাবেন। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

    ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া, আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সব পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

    ছ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/ স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবেন না। তবে, এসব শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।

    জ) স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/ স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

    এবার অনার্সের ভর্তিতে আবেদন যোগ্যতা কমিয়ে ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    মানবিক বিভাগ:
    এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)

    বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ:
    এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬