Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উৎপাদন শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উৎপাদন শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩

    বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উৎপাদন শুরু

    চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। ইতোমধ্যে এখানকার ৫ হাজার ৪৩ একর জমিতে ১৩৬টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান এ শিল্পনগরে ১৭ হাজার ৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

    জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অংশে বৃহৎ চারটি কারখানা আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। এগুলো হলো- ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড ও টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। এছাড়া বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা প্রিফেব্রিকেটেড বিল্ডিং ম্যানুফাকচারিং লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, কিয়াম মেটাল লিমিটেড, এসকিউ ইলেক্ট্রনিক লিমিটেড ও সামুদা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানার নির্মাণকাজ চলছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুপ হারুন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (মিরসরাই-সীতাকুণ্ড-সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল) এ পর্যন্ত ৫ হাজার ৪৩ একর জমিতে ১৩৬টি প্রতিষ্ঠান ১৭,৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যেখানে প্রায় ৭ লাখ ৫২ হাজার ৫৯৩ জনের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট বিনিয়োগের মধ্যে সাড়ে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বসুন্ধরা গ্রুপ

    বেজা জানায়, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগ করেছে ৩৫ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩৫০ জনের। নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগ করেছে ১৫ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ১০০ জনের। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ করেছে ৩৪ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ১৩৫ জনের। সামুদা কনস্ট্রাকশন লিমিটেড বিনিয়োগ করেছে ৮.২ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৮.২০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩০ জনের। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল ফারুক জানান, মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে ৩০ হাজার একর জমিতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর।


    সম্প্রতি দেয়া বেজার তথ্য অনুযায়ী, দেশের সর্ববৃহৎ এ অর্থনৈতিক অঞ্চলে ৭ লাখ ৫২ হাজার ৫৯৩ জন লোকের কর্মসংস্থান হবে। যারা বসবাস করবে মিরসরাইয়ের ৪৮২.৮৯ বর্গকিলোমিটার এলাকায়। বর্তমানে মিরসরাইয়ের মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। গণবসতিপূর্ণ এ অঞ্চলে বর্তমান জনবসতির সাথে নতুন বিশাল এ সংখ্যাটি যোগ হলে আবাসনের চরম সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এদিকে বৈশি^ক মন্দার কারণে ভবিষ্যতে দেশে খাদ্য ঘাটতির যে কথা বলা হচ্ছে তাতে কৃষিজমি নষ্ট না করার দিকেই জোর দিচ্ছে সরকার। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘আবাসনের জন্য আমাদের মহাপরিকল্পনার মধ্যে কিছু জায়গা চিহ্নিত করা ছিল। তবে কৃষিজমি রক্ষার স্বার্থে তা থেকে কিছুটা সরে এসেছি। তবে আমরা আবাসন নিয়ে কাজ করছি। নিশ্চই একটি সমাধানের পথ আমরা বের করতে পারবো।’

    ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের সভায় চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬