Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঘোষণার বেশি দরে ডলার কেনাবেচা করলে ব্যবস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ঘোষণার বেশি দরে ডলার কেনাবেচা করলে ব্যবস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৪

    ঘোষণার বেশি দরে ডলার কেনাবেচা করলে ব্যবস্থা

    নির্ধারিত দরে না পেয়ে অনেক ব্যাংক এখন ঘোষণার চেয়ে বেশি দরে ডলার কিনছে। এ কারণে বিক্রিও করছে ঘোষণার বেশি দরে। এ ধরনের ১২টি ব্যাংক চিহ্নিত করে এসব ব্যাংকের এমডিকে নিয়ে আজ রোববার বৈঠকে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

    জানা গেছে, ঘোষণার চেয়ে বেশি দরে ডলার কেনাবেচা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ বৈঠকে বিষয়টি জানানো হবে। বাড়তি দরে ডলার বেচাকেনার বিষয়ে বৈঠকের আগে সব ব্যাংকের এমডিকে নিয়ে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হবে। ডলার বেচাকেনার বিষয়ে আলাদা বৈঠকে রাষ্ট্রীয় মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১০টি ব্যাংকের এমডিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এসব ব্যাংকের এমডিকে বাড়তি দরে ডলার বেচাকেনার কারণ জানাতে বলা হবে। এ বিষয়ে তাঁদের সতর্ক করা হতে পারে।  পরবর্তী সময়ে পুনরাবৃত্তি হলে জরিমানা করা হতে পারে।

    আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে– এমন একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সমকালকে বলেন, কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণের চেষ্টার ফলে বাধ্য হয়ে কোনো কোনো ব্যাংক ঘোষণার চেয়ে বেশি দরে ডলার বেচাকেনা করছে। এভাবে দর নিয়ন্ত্রণ না করে বাজারের ওপর ছেড়ে দিলে আর সমস্যা থাকবে না। তিনি বলেন, বাড়তি দরে ডলার বেচাকেনা করে কোনো ব্যাংক বেশি লাভ করছে, তেমন নয়। ব্যবসা টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে তাদের এমন করতে হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক যদি মনে করে ডলারের দর ১০৭ টাকা হওয়া উচিত, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিক। তা না করে ব্যাংকারদের ঘোষণা দিতে বাধ্য করা হচ্ছে। আবার রেমিট্যান্স, রপ্তানি, বাংলাদেশ ব্যাংকের বিক্রি, আমদানি ও নগদ ডলারে ভিন্ন দর দেওয়া হচ্ছে। বিশ্বের কোনো দেশে এ রকম আছে কিনা সন্দেহ তাঁর।

    বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, বৈদেশিক মুদ্রাবাজারে সংকটের বিষয়টি ঠিক। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকায় ডলার বিক্রি কমানো হয়েছে। তাই বলে এক রকম দর ঘোষণা করে আরেক দরে বেচাকেনা আইনসিদ্ধ নয়। আবার ঘোষণার অতিরিক্ত দর যে প্রক্রিয়ায় পরিশোধ করা হচ্ছে, তা মানিলন্ডারিং আইনে অপরাধ। যে কারণে ব্যাংকগুলোকে সতর্ক করতে এ বৈঠক ডাকা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে আমদানি দায় মেটাতে প্রতি ডলারে ২৫ শতাংশের মতো বেড়ে ১০৭ থেকে ১০৮ টাকায় উঠেছে। দর নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ হাজার কোটি ডলারের বেশি বিক্রি করেছে। গত অর্থবছর বিক্রি করা হয় ৬৬২ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে নেমেছে। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে সব পর্যায়ে ডলারের সর্বোচ্চ দর বেঁধে দিচ্ছে ব্যাংকগুলো। তবে অনেক ব্যাংক নির্ধারিত দর মানছে না।

    ঘোষণার চেয়ে বেশি দরে ডলার কেনার বিষয়ে গত ২৭ মার্চ ‘ব্যাংকেই ডলারের কালোবাজার’ শিরোনামে সমকালে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। প্রকাশিত রিপোর্টের আলোকে বাড়তি দরে ডলার কেনাবেচায় যুক্ত ১২ ব্যাংকের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। গভর্নর এসব ব্যাংকের লেনদেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। সমকালের ওই প্রতিবেদনে উঠে আসে, সব ব্যাংক সর্বোচ্চ ১০৭ টাকায় রেমিট্যান্স কেনার ঘোষণা দিলেও কোনো কোনো ব্যাংক ১১৩ টাকা পর্যন্ত দরে কিনছে। বাড়তি দরে ডলার কেনায় সরকারি মালিকানার দুটিসহ অন্তত ১২টি ব্যাংক যুক্ত। এভাবে কেনা ডলার আমদানিকারকের কাছে ১১৪ থেকে ১১৫ টাকা পর্যন্ত দামে বিক্রি করছে। ঘোষণার অতিরিক্ত অর্থ ব্যাংক অন্যান্য খাতে আয় কিংবা ব্যয় হিসেবে দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক চ্যানেলে লেনদেন হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬