Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩ ২২:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩ ২২:৪৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ‘যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩ ২২:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩ ২২:৪৬

    ‘যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না’

    জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জের ধরে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

    তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এ সফরকালে ৮ থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে।

    সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা ১৯৯৭ সালে প্রথম জাপান সফর করেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন তিনি। এবারের সফর দেশটিতে তার ষষ্ঠ সফর হতে যাচ্ছে।

    মুখপাত্র জানান, ১২ মে ঢাকায় শুরু হচ্ছে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। ১৩ মে হবে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক। ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১২-১৩ মে ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ইন্ডিয়ান ওশেন কনফারেন্স’ এর ষষ্ঠ আসর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন আয়োজনের ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছেন। তিনি ১২ মে সম্মেলনের উদ্বোধন করবেন। ১২ মে সম্মেলন উদ্বোধনের আগে বেশ কয়েকটি প্রাক-সম্মেলন কর্মশালা হবে। ১৩ মে মন্ত্রী পর্যায়ের অধিবেশন হবে।

    সেহেলী সাবরীন জানান, মরিশাসের রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন। ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এছাড়াও বিভিন্ন সেক্টরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্যানেলিস্ট, শিক্ষাবিদ, গবেষকগণ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

    ব্রিফিংয়ে জানানো হয়, সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। এ পর্যন্ত সর্বমোট ৫টি সম্মেলন যথাক্রমে: সিঙ্গাপুর (২০১৬), শ্রীলঙ্কা (২০১৭), ভিয়েতনাম (২০১৮), মালদ্বীপ (২০১৯) এবং সংযুক্ত আরব আমিরাতে (২০২১) অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ আসরটি বাংলাদেশে হতে যাচ্ছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বাংলাদেশে সম্মেলনটি আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬