Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে টিসিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২৩ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২৩ ১২:৩৫

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে টিসিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২৩ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মে, ২০২৩ ১২:৩৫

    সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে টিসিবি

    দেশের খোলা বাজারে চিনির দাম বেড়েছে। এখন খোলা বাজারে প্রতি কেজি চিনি ১২৫ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্ডধারী এক কোটি ক্রেতাদের কাছে ভর্তুকি দামে বিক্রির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪ কোটি টাকা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চিনি কেনার লক্ষ্য রয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার জন্য গত ৯ মার্চ টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

    সূত্র জানায়, গত ২০২১ সালের ২৩ জুন তারিখে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে অনুমোদনের তারিখ থেকে ২০২৪ সালের ২৬ মে তারিখ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য- পেঁয়াজ, রসুন, মশুর, ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন তেল, পাম ওয়েল, চিনি, লবণ, আলু, খেঁজুর কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

    টিসিবি’র জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আন্তর্জাতিকভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তারিখের দরপ্রস্তাবের মাধ্যমে চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান স্মারটেক ইনফরমেশন টেকনোলজি ইস্তাবুল, তুরস্ক (স্থানীয় এজেন্ট: ফাইন ফুড করপোরেশন, ঢাকা) এর কাছ থেকে চিনি সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হয়।  

    দরপ্রস্তাবের নির্ধারিত সময়ে সরবরহকারী সংস্থাটি প্রতি মেট্রিক টনের দাম ৪৮৫ ডলার হিসেবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সরবরাহের প্রস্তাব দেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬(৫ক) অনুযায়ী দাপ্তরিক দাম প্রাক্কলন করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত (নেগোশিয়েটেড) দাম প্রতি মেট্রিক টন ৪৮০ ডলার। দাপ্তরিক দাম প্রাক্কলন অনুযায়ী চিনির দাপ্তরিক প্রাক্কলিত দাম প্রতি মেট্রিক টন ৬৮২.৬১ ডলার। মূল্যায়ন কমিটি প্রস্তাবিত দর পর্যালোচনা শেষে প্রতি মেট্রিক টন চিনির দাম ৪৮০ টাকা যথাযথ বলে বিবেচনা করে দরদাতার সঙ্গে নেগোশিয়েশন করে। নেগোশিয়েটেড দরে চিনি সরবরাহের জন্য দরদাতার সম্মতি চাওয়া হলে প্রতিষ্ঠানটি নেগোশিয়েটেড ৪৮০ ডলারে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সরবরাহ করার লিখিতভাবে সম্মতি জানায়।  

    তুরস্কের সরবরাহকারী প্রতিষ্ঠান স্মারটেক ইনফরমেশন টেকনোলজিস লিমিটেডের কাছ থেকে প্রস্তাবিত ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানি করতে প্রতি মেট্রিক টনের দাম ৪৮০ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৬০ লাখ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ২০ লাখ টাকা। সরবরাহকারী ৫০ কেজির বস্তায় এই চিনি সরবরাহ করবে।

    এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬