Journalbd24.com

সোমবার, ১৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘আইএমএফের শর্ত মেনে নয়, দেশের প্রয়োজনে বাজেট হয়’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২৩ ২১:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২৩ ২১:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ‘আইএমএফের শর্ত মেনে নয়, দেশের প্রয়োজনে বাজেট হয়’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২৩ ২১:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২৩ ২১:৫৭

    ‘আইএমএফের শর্ত মেনে নয়, দেশের প্রয়োজনে বাজেট হয়’

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওপর আমরা নির্ভরশীল নয়। তাই তাদের শর্ত মেনে জাতীয় বাজেট তৈরি করা হয় না। আমাদের নিজস্ব প্রয়োজনে নিজেরা বাজেট তৈরি করি।

    সোমবার (১৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘আইএমএফের সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে?’ বিষয়ক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ারলগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

    পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের বাজেট তৈরির ক্ষেত্রে আইএমএফ কোন বিষয় নয়। তাদের উপর আমরা নির্ভরশীল নয়। নিজেরা বাজেট তৈরি করি, নিজেদের প্রয়োজনে।

    তিনি বলেন, আইএমএফ তৈরি হয়েছিল সদস্য দেশকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ নিজেদের প্রয়োজনে ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সংস্থাটি কোন শর্ত দেয়নি বলে তিনি জানান।

    তিনি মূল্যস্ফীতির বিষয়ে বলেন, বর্তমানে মূল্যস্ফীতি সবচেয়ে বড় সমস্যা। তবে গত মাসে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগামীতে আরও কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে আরও কাজ করে যেতে হবে।

    বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, রিজার্ভ একটা চলমান ব্যাপার, বাড়বে-কমবে। তবে রিজার্ভ নিয়ে বর্তমানে কোন খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।

    পরিকলল্পনামন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়বে। তবে অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে। শ্রম মজুরির বিষয়ে তিনি বলেন, গত তিন বছর ধরে খুব ধীরে হলেও শ্রম মজুরি ক্রমাগতভাবে বেড়েছে। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।

    অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, আইএমএফের শর্ত পরিপালন করে বাজেট তৈরি করলে আর্থ-সামাজিক বৈষম্য বেড়ে যাবে।

    সিপিডি বোর্ড অব ট্রাস্টি অ্যাডভোকেট সুলতানা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিল্ড-এর নির্বাহী পরিচালক ফেরদৌস আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    2. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    3. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    4. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    5. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    6. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    7. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬