Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৮ মাস চোখের পানি ফেলেছি, আর না: জাহাঙ্গীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২৩ ২১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২৩ ২১:৩৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ১৮ মাস চোখের পানি ফেলেছি, আর না: জাহাঙ্গীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২৩ ২১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২৩ ২১:৩৫

    ১৮ মাস চোখের পানি ফেলেছি, আর না: জাহাঙ্গীর

    গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগ একটি বড় দল। আমি জন্মের পর থেকেই আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধার জায়গা। দল যে সিদ্ধান্ত নেয় তা আমি মানি। তবে একটি বিষয় ছিল- দীর্ঘ দেড় বছর আমার সঙ্গে কি হয়েছে তা আমি সরাসরি দলীয় প্রধানের কাছে জানাতে চেষ্টা করেছি, আমার অপরাধের জবাব আমি সামনাসামনি দিতে চেয়েছি।

    তিনি বলেন, আমি চেয়েছিলাম সত্যটা প্রতিষ্ঠিত হোক। সেই পথ তৈরি করে রাখা হয়নি। দলীয় প্রধানের কাছে শুধু আমার বিরুদ্ধে নালিশই গিয়েছে। দীর্ঘ ১৮ মাস আমি চোখের পানি ফেলেছি। আজকে আর চোখের পানি ফেলব না।

    সোমবার আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়ার পর মঙ্গলবার (১৬ মে) দুপুরে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে তার মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।

    জাহাঙ্গীর আলম বলেন, আজকে গাজীপুরে এসে দেখেন, লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি একসঙ্গে হয়ে গাজীপুরে ভোট করতে আসছেন। এসবের কোনো দরকারই ছিল না। আমি, আমার মা এবং আওয়ামী লীগ যদি একসঙ্গে হয়ে কাজ করতাম তাহলে আওয়ামী লীগের নেতাদের গাজীপুরে আসতে হতো না; বাসায় বাসায় যেতে হতো না। প্রশাসনের লোক যারা টেবিল ঘড়ির নির্বাচন করছেন তাদের বাসায় যাচ্ছেন। হুমকি দিচ্ছেন, এতে কি আপনারা আপনাদের সন্তানের মুখে বিষ ঢেলে দিচ্ছেন না? আমি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা নেত্রীকে সত্যটা জানান, উনি সত্যটা জানুক, আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হয়রানি করা হচ্ছে, অবিচার করা হচ্ছে।

    তিনি বলেন, আমার মা এসব অন্যায়ের প্রতিবাদ স্বরূপ এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন। সন্তান হিসেবে আমি আমার মায়ের পাশে দাঁড়িয়েছি। আমার মা বলেছেন, তুমি যদি অন্যায় কিছু করো এর বিচার এই শহরের মানুষ আগামী ২৫ তারিখ ভোটের মাধ্যমে করবে।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে আমার ভালোবাসার জায়গা, নৌকা হচ্ছে আমার একটা শ্রদ্ধার জায়গা। প্রধানমন্ত্রী হচ্ছেন আমার একটা শ্রদ্ধার জায়গা; কিন্তু এখানে আজমত উল্লা খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আজমত উল্লাই আমার সব ক্ষতি করার মূল পরিকল্পনায় জড়িত ছিলেন। আজমত উল্লা আমার বাসায় এসে খেয়েছেন। এই বাসায় বসে আমার ক্ষতিগুলো করেছেন। তাই আমার মা বলেছেন- তুমি আজমত উল্লার ভোটে যাইবা না, তুমি আমার ভোটে থাক। এখন আপনারাই বলেন, আমি কি আজমত উল্লার সঙ্গে থাকব? নাকি আমার মায়ের পাশে থাকব?

    কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এই মেয়র বলেন, আপনারা গাজীপুরে আসেন দাওয়াত খেয়ে যান, কর্মীদের হুমকি দিয়েন না, হয়রানি করবেন না। নির্বাচন কমিশন চাচ্ছে এখানে একটি সুষ্ঠু সুন্দর ভোট করতে, সরকারও চাচ্ছে সুন্দর ভোট হোক। কিন্তু ভোট দিতে গিয়ে যদি এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের মারামারি করান, পেশিশক্তি ব্যবহার করেন, তাহলে নির্বাচন না করে সরাসরি ডিক্লিয়ার করে নিয়ে যান।

    জাহাঙ্গীর আরও বলেন, আমার আওয়ামী লীগে কোনো পদ নেই। আমার সদস্য পদও আওয়ামী লীগে নাই। আমি আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক। একজন সাধারণ সমর্থককে বহিষ্কার করতে আপনাদের কেন কেন্দ্রীয় কমিটি লাগবে। তিনি পার্টির কাছে আবেদন করেন, আমাকে পার্টির সমর্থক হিসেবে থাকতে দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দলের (নৌকার) বিরুদ্ধে গিয়ে গত উপজেলা নির্বাচনে মিছিলসহ গণসংযোগের বিষয়ে কথা বলেছেন; কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই বলেও উল্লেখ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬