Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আর্থিক প্রতিষ্ঠানে একই ব্যক্তি একাধিক পদে নয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৪:০০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    আর্থিক প্রতিষ্ঠানে একই ব্যক্তি একাধিক পদে নয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৪:০০

    আর্থিক প্রতিষ্ঠানে একই ব্যক্তি একাধিক পদে নয়

    আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনো ব্যক্তি একই সময়ে একাধিক পদে বহাল থাকতে পারবেন না। এসব পদ থেকে কোনো কর্মকর্তাকে অব্যাহতি দিতে হলে কমপক্ষে এক মাস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা এবং কোম্পানি সচিব পদে নিয়োগের বিষয়ে সব প্রতিষ্ঠানের আলাদা একটি নীতিমালা থাকতে হবে। এটি পর্ষদ অনুমোদিত হতে হবে।

    মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

    সূত্র জানায়, কয়েক বছর আগে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের জালিয়াতি হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। তারা গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছে না। যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো আর্থিক খাতে। এ কারণে এসব প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে।

    সাকুলারে বলা হয়, এই নির্দেশনা পালন করতে পর্ষদ সভা আহ্বান করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানাতে হবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনআইডি যাচাই করে ব্যক্তিগত নথি হালনাগাদের কথা বলা হয়েছে।

    এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো স্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সার্বিক মানবসম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। যা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

    অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা এবং কোম্পানি সচিব পদে যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদিত নীতিমালা থাকতে হবে।

    পাশাপাশি এসব পদে নিয়োগের জন্য প্রাপ্ত আবেদন মূল্যায়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদ অনুমোদিত মূল্যায়ন প্রক্রিয়া থাকতে হবে। এছাড়া কোনো ব্যক্তি একই সঙ্গে ওইসব একাধিক পদে বহাল থাকতে পারবেন না।

    এতে আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের সবার হালনাগাদ ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর প্রতিষ্ঠানের নথিতে সংরক্ষণ করতে হবে। যেসব কর্মকর্তা এরই মধ্যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র এ নীতিমালা জারি হওয়ার ছয় মাসের মধ্যে যাচাই করে সবার ব্যক্তিগত নথি হালনাগাদ করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬