Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১৩:৫৮

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১৩:৫৮

    বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু

    অনেক আলোচনার পর সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া শুরু হলো। প্রথম দল হিসেবে গতকাল রাতে ২০ জন বাংলাদেশি কর্মীর একটি দল রওনা দিয়েছে মালয়েশিয়ার উদ্দেশে। একই প্রক্রিয়ায় সম্পূর্ণ বিনা খরচে চলতি মাসেই আরও দুই ধাপে কর্মীরা যাবেন মালয়েশিয়ায়। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারে নতুন অধ্যায়ের সূচনা হলো। ২০ জনের এই দলে আছে ২২ বছরের টগবগে যুবক ব্রাহ্মণবাড়িয়ার এনামুল।

    দুপুরে তার চোখে-মুখে ছিল খুশির  ঝিলিক। জানতে চাইলে এনামুল  বললেন, অনেক দিন ধরেই বিদেশে কাজের জন্য যাওয়ার ইচ্ছা। পরিবারের পক্ষে অর্থ ব্যয় করে বিদেশে পাঠানো ছিল অসম্ভব। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিনা ব্যয়ের এই সুযোগের কারণে। এনামুলের সঙ্গেই বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার এই দলে থাকা আলী আজমের মুখে বার বার নিয়োগকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতার কথা উঠে এলো। আলী বললেন, হঠাৎ করেই সুযোগ পেলাম। কল্পনাই করতে পারি নাই এক টাকাও খরচ না করে যেতে পারব। বিনা খরচের কর্মী যাওয়া শুরু উপলক্ষে গতকাল বসুন্ধরায় অবস্থিত ক্যাথারসিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,  বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের সার্বিক তত্ত্বাবধানে এবং রিক্রুটিং এজেন্সি জেজি আলফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এই ২০ কর্মী মালয়েশিয়ার যাচ্ছেন। মালয়েশিয়ায় তাদের রিসিভ করবেন নিয়োগকর্তা ইনস্টাইল সোফা এসডিএন বিএইচডি এর কর্মকর্তারা। তারা মালয়েশিয়ায় ১৫০০ রিঙ্গিত বেসিক বেতন ও ন্যূনতম ২ ঘণ্টা অভারটাইমের সুযোগ পাবেন। এতে একজন কর্মী মাসে আয় করবেন ৫০ হাজার টাকার মতো, যা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের শ্রমিকের আয়ের দ্বিগুণ।

    সংবাদ সম্মেলনে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন বলেন, উচ্চ অভিবাসন ব্যয় রোধে ‘আইএলও ফেয়ার রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ’ এর আওতায় কিছু আন্তর্জাতিক কোম্পানি ‘জিরো কস্ট মাইগ্রেশন’ মেথডে কর্মী নিয়োগে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকিট পর্যন্ত সব খরচ নিয়োগকর্তা বহন করবে। মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি এসব কর্মীর সব ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স ও বাসস্থানসহ সব খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীদের মানসম্মত আবাসন, বীমা, চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করবেন। তিনি বলেন, চলতি মাসেই দুই ধাপে ৯৫ জনের বিনাখরচে মালয়েশিয়া যাওয়ার ভিসা রেডি আছে। নিয়োগকর্তাদের চাহিদা পাওয়া গেলে ধাপে ধাপে ১০ হাজার জনকে এভাবে বিনা খরচে পাঠানোর চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে জব লটারির মাধ্যমে বিনা খরচের কর্মী বাছাই করা হবে। নিয়োগ কর্তারা চাইলে মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে অনুমোদন প্রাপ্ত ১০১টি রিক্রুটিং এজেন্সিই এভাবে বিনা খরচে কর্মী পাঠাতে পারবে। সবাইকে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল সার্বিক সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম বলেন, বাংলাদেশের শ্রমবাজারের জন্য আজকের দিনটি একটি ব্যতিক্রমী দিন।

    উচ্চ অভিবাসনের দোষ থেকে বাংলাদেশের নাম কাটানোর চেষ্টার ক্ষেত্রে, এই বিনা খরচের কর্মী পাঠানোর শুরু বিশেষ ভূমিকা রাখবে। এভাবে একদিন চেষ্টা করতে করতে আমরা পুরো শ্রমবাজারকেই জিরো মাইগ্রেশনে আনার স্বপ্ন দেখি। সেজন্য আস্থার জায়গা তৈরি করতে হবে। সত্যিই যে বিনা খরচে কর্মী পাঠানো যায় তার উদাহরণ আজ তৈরি হলো। বৈদেশিক কর্মসংস্থার ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির উপ-পরিচালক সাজ্জাদ হোসেন সরকার বলেন, ইতোমধ্যেই মালয়েশিয়ায় ২ লাখ ৩৭ হাজার কর্মী পাঠানো সম্ভব হয়েছে। এটা সম্ভবও হয়েছে খুব অল্প সময়ে। এর মধ্যে আজকে প্রজেক্ট আকারে বিনা খরচে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো, এটা অবিস্মরণীয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিক্রুটিং এজেন্সি ইমপেরিয়াল রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬