Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিমান চলাচলে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৩ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৩ ১৪:৩১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বিমান চলাচলে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৩ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৩ ১৪:৩১

    বিমান চলাচলে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ

     হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে নতুন নতুন দেশের বিমান চলাচল বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বিভিন্ন দেশ ও তাদের বিমান সংস্থা বাংলাদেশের এ প্রধান বিমানবন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে।

     বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি ৩৬টি এয়ারলাইন্স ২০টি দেশের ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে শিগগির নতুন নতুন দেশ যুক্ত হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের সংখ্যা ৫৪টিতে পৌঁছেছে।

    বেবিচক কর্মকর্তারা জানান, তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে ব্রুনাই ও মরিশাসের সঙ্গে বিমান চলাচল চুক্তি হয়েছে। কয়েক দিন আগে সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। অচিরেই চুক্তি হচ্ছে ইথিওপিয়ার সঙ্গে। এ ছাড়া সাইপ্রাস, লেবাননসহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন।

    বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সমকালকে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। জাইকার অর্থায়নে প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পের নির্মাণকাজ চলছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণাধীন এ টার্মিনালের ৭৮ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরে স্বল্প পরিসরে এ টার্মিনাল চালু করা হবে। বেবিচক চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের শেষে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ব্যবহারের সুবিধা পাবেন যাত্রীরা। এরই মধ্যে এ বিমানবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশ সিভিল এভিয়েশনের সঙ্গে বিভিন্ন দেশের বিমান চলাচলবিষয়ক চুক্তি হয়েছে।

    তিনি বলেন, আরও অনেক দেশের সিভিল এভিয়েশন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। তাদের সঙ্গেও চুক্তির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

    হযরত শাহজালালসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমান ২০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ রয়েছে। দেশগুলো হচ্ছে– বাহরাইন, ভুটান, কানাডা, চীন, হংকং, ভারত, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মিসর ও আজারবাইজান।

    বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) ফাইজুল হক সমকালকে জানান, শাহজালাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি ৩৬টি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করে। এর মধ্যে ৩৩টি বিদেশি এয়ারলাইন্স। শিগগির জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম সমকালকে জানান, এ বিষয়ে সবকিছু প্রস্তুত রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬