Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৩ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৩ ১৪:০২

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৩ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৩ ১৪:০২

    অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

    দেশের অর্থনৈতিক বিপ্লবে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ব্যবসায়ীদের সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন।

    মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

    আসাদুজ্জামান খান বলেন, বিএসইসি ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোনো তুলনা হয় না। কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন।

    গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল, তার চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, এই সরকার দারিদ্র্য কমিয়েছে। পাশাপাশি মাথা পিছু আয় বাড়িয়েছে।

    অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ কখনো কোনো মিশন-ভিশন অর্জনে ব্যর্থ হয়নি।

    দেশ-বিদেশে রোড শো করে দেশকে এগিয়ে নিতে কাজ করছি। 

    বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যারা পুরস্কার গ্রহণ করবেন তারা গর্বিত হবেন। তারা গত অর্থবছরের জন্য এই পুরস্কার পাবেন। সুদ্ধাচার পুরস্কার দেওয়ার ফলে অফিসের কর্মীদের মধ্যে উৎসাহ কাজ করবে। এই পুরস্কারের ফলে সরকারি অফিসে সেবার মান বাড়বে।

    এসব উদ্যোগ চালু রাখবে বিএসইসি। সামনের বছরগুলোতেও দেওয়া হবে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।

    যারা পুরস্কার পেলেন
    দেশের পুঁজিবাজারে ব্যবসারত ৯টি বাজারমধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২২ পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের পারফরম্যান্স বিচার করে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির মধ্য থেকে ৯টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছে। প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে এই পুরস্কার দেওয়া হয়।

    ব্রোকারহাউজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। তৃতীয় স্থানও পেয়েছে যুগ্মভাবে দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- শেলটেক ব্রোকারেজ ও এমিনেন্ট সিকিউরিটিজ।

    মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

    অ্যাসেট ম্যানেজার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
    বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। 

    বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার ২০২২-২৩ বিজয়ীরা হলেন: বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান, ব্যক্তিগত কর্মকর্তা বিপ্লব কুমার, অফিস সহায়ক সবুজ মিয়া। 

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬