Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ১৩:২৩

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ১৩:২৩

    অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আগত গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের ভালভ, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ভিএসডি, ডিভাইস কেনার জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই অনুদান গরিব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। তিনি আরও বলেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী দুই বারে ৭ কোটি ৬৯ হাজার  ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরিব রোগীদের শরীরে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভালভ ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে। বুধবারের প্রাপ্ত অনুদান দিয়ে ১৫০টি ভালভ, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি  ভিএসডি ডিভাইস কিনে হাসপাতালের ‘অসহায় রোগী সেবা তহবিল’-এর মাধ্যমে বিনা মূল্যে বিতরণ করা হবে।

    হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিল পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে যেসব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে হার্টের রক্তনালিতে রিং স্থাপন, পেসমেকার স্থাপন, হার্টের ভালভ প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ। এই তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিত্সাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এই তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬