Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক: অ্যামনেস্টি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৩ ১৩:০৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক: অ্যামনেস্টি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৩ ১৩:০৫

    বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক: অ্যামনেস্টি

    বাংলাদেশের প্রধান বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে বেআইনিভাবে বলপ্রয়োগ করা হচ্ছে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ছাড়া বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। 

    বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করে লন্ডনভিত্তিক মানবাধিকারের এই সংস্থাটি।

    বাংলাদেশ সরকারকে ভিন্নমতের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

    অ্যামনেস্টি বলেছে, গত ৩০ জুলাই ঢাকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ। ধোলাইখাল এলাকায় বিক্ষোভে বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনাগুলো প্রমাণ করে— বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক। 

    বিক্ষোভের দিনের ৫৬টি ছবি ও ১৮টি ভিডিও পর্যালোচনা করেছে সংস্থাটি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে এসব ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, আমরা ভিডিও এবং ছবিগুলো যাচাই করেছি। আমরা বাংলাদেশ সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইনের প্রতি আনুগত্যের নিশ্চয়তা দেওয়ার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে জনগণের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেওয়া উচিত। 

    তিনি বলেন, সেই সঙ্গে জনগণের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের প্রতি পূর্ণ সম্মান ও মানুষের যেন শারীরিকভাবে ক্ষতি না হয়, সে  দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে স্মৃতি সিং বলেন, বিক্ষোভে ঢাকার মাতুয়াইলে ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের কাছে (মা ও শিশু হাসপাতালে) কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। অথচ হাসপাতালের কাছাকাছি বা আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করা উচিত নয়। বাংলাদেশের পুলিশ হাসপাতালের পাশে যে টিয়ার গ্যাস ব্যবহার করছে তা আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা। 

    এদিকে এর দুদিন আগেই ২ আগস্ট বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক মতের ওপর শক্তি প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬