Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১২:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১২:৩০

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    বাংলাদেশের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১২:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১২:৩০

    বাংলাদেশের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া

    ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজন করতে বাংলাদেশের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া। প্রধান বন্দরনগরী বুশানে এই প্রদর্শনী আয়োজনে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে দেশটি। বিভিন্ন দেশের আন্তঃসরকারের সংস্থা ‘ব্যুরো ইন্টারন্যাশনাল দেস এক্সপোজিশনস’ (বিআইই) ‘ওয়ার্ল্ড এক্সপো’ আয়োজন, দেখভাল এবং নিয়ম-কানুনের দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ বিআইই সদস্য রাষ্ট্র। ফলে ২০৩০ সালে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড এক্সপো আয়োজক নির্বাচনে বাংলাদেশের ভোটের গুরুত্ব রয়েছে। 

    বাংলাদেশ ইতোমধ্যে ‘ওয়ার্ল্ড এক্সপো-২০৩০’ আয়োজনে সৌদি আরবের প্রতি প্রাথমিক সমর্থন ব্যক্ত করেছে। এ সত্ত্বেও বাংলাদেশের সমর্থন লাভ করতে খুবই তৎপর দক্ষিণ কোরিয়া।

    ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের একজন কূটনীতিক যুগান্তরকে বলেছেন, ‘বাংলাদেশসহ কিছু বিআইই সদস্য রাষ্ট্র প্রথম রাউন্ডের ভোটে প্রতিদ্বন্দ্বী অন্য দেশকে সমর্থন দিলেও দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বুশান নগরীতে ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজনের পক্ষে ভোট দেবে বলে আশা করি’। 

    ওই কূটনীতিক আরও যোগ করেন যে, প্রতিযোগিতায় বুশানকে জয়ী করতে দক্ষিণ কোরিয়া সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সৌদি আরব রিয়াদে ও ইতালির রোমে আন্তর্জাতিকভাবে সম্মানজনক এই প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে প্রতিযোগিতায় নেমেছে। বুশানে আয়োজনের পক্ষে দক্ষিণ কোরিয়া বিভিন্ন যুক্তি উপস্থাপন করছে। তার মধ্যে আছে— বুশান ইনিশিয়েটিভ এবং উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন দেওয়ার বিভিন্ন পদক্ষেপ। বুশানের পক্ষে সরকারের প্রচার অভিযানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটিসহ বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। তার অন্যতম হলেন— সংগীতশিল্পী সাঁই, যিনি ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ গানের জন্য গোটাবিশ্বে ঝড় তুলেছিলেন।

    দক্ষিণ কোরিয়ার প্রধান বন্দরনগরী বুশান দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী। আন্তর্জাতিক ইভেন্ট এবং উৎসব আয়োজনে শহরটি সুনাম অর্জন করেছে। বিভিন্ন ইভেন্ট আয়োজন উপলক্ষ্যে নগরীটির দৃশ্য অপূর্ব সুন্দর। তার উপকূলীয় এলাকা এবং সমুদ্রসৈকতের কারণে এই শহর দেশি ও বিদেশি উভয় প্রকার পর্যটকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তার বাইরেও বুশানের রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন। 

    বুশানকে বিশ্বমানের ডিজিটাল আন্তর্জাতিক আর্থিক হাবে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজন করা তার অন্যতম। গাদেওকডো দ্বীপে একটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে। এসবের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে করে দেশি-বিদেশি আর্থিক উপযুক্ততা সৃষ্টি করা হবে। 

    দক্ষিণ কোরিয়াকে গ্রিন স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিগ্রহণ করেছে। কার্বনমুক্ত পরিবেশের লক্ষ্যে প্রবৃদ্ধি সহায়ক হাইড্রোজেন শিল্প গড়ে তোলা হচ্ছে। 

    দক্ষিণ কোরিয়া বিআইই সদস্য দেশগুকে বলেছে যে, দক্ষিণ কোরিয়া ২০৩০ ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে বদ্ধপরিকর। দেশটি চতুর্থবারের মতো উপস্থাপনায় এই অঙ্গীকার ব্যক্ত করেছে। বুশানকে তুলে ধরার লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে বুশান ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছে।

    ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, বুশানকে ওয়ার্ল্ড এক্সপোর স্থান হিসেবে নির্ধারণের লক্ষ্যে গত ২০ জুন একটি উপস্থাপনা দিয়েছে দেশটি। ফ্রান্সে বিআইইর ১৭২তম সাধারণ অধিবেশনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল এই উপস্থাপনা দেন। সেখানে তিনি মানবজাতি যেসব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে; তার বিভিন্ন দিক উপস্থাপন করে তা সমাধানের সুপারিশ উল্লেখ করেন। 

    এ ক্ষেত্রে বুশানে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজন কীভাবে সহায়ক হতে পারে সে ব্যাপারেও জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা বলছেন, তাদের পক্ষে বিভিন্ন ধরনের ইতিবাচক সাড়া বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। 

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬