Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৫০০ কোটি টাকার তেল-ডাল-গম কিনছে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ৫০০ কোটি টাকার তেল-ডাল-গম কিনছে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪

    ৫০০ কোটি টাকার তেল-ডাল-গম কিনছে সরকার

    সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ৮ হাজার টন মসুর ডাল ও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব কেনাকাটায় খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকা।

    আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান এসব তথ্য জানান।

    আমিন উল আহসান সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য ৪টি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটিতে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে ১৬টি ছিল অ্যাজেন্ডাভুক্ত ও কয়েকটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়। সব প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

    আমিন উল আহসান জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে ৭১ কোটি ৯৪ লাখ টাকায় ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা টিসিবি।

    অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের কাছ থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৫৬ লাখ টাকা।

    এ ছাড়া সয়াবিন তেল ক্রয়ের আরও একটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়। এতে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের কাছ থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ১২৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় হবে।

    বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১–এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনালের কাছ থেকে এই গম কিনতে লাগবে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।

    কানাডা থেকে কেনা হবে সার

    রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে দুই দফায় (লটে) মোট এক লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ৩৪৭ কোটি ৪৩ লাখ টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই সার কিনবে।

    মো. আমিন উল আহসান জানান, এদিন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও কিছু ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের তিনটি করে, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের একটি করে প্রস্তাব।

    ক্রয় কমিটির অনুমোদিত ১৭টি প্রস্তাবে সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫ হাজার ২১২ কোটি ৬৮ লাখ টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬