Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৩ ১৪:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৩ ১৪:২৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৩ ১৪:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৩ ১৪:২৩

    সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী

    সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী অক্টোবর মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর এই সফরের সম্ভাবনা রয়েছে। এর পর বরিশাল ও খুলনায় বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

    এসব মহাসমাবেশ কিংবা নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে নতুন করে বড় ধরনের উদ্দীপনা তৈরি হবে বলে শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। সেই সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিবাদ মিটিয়ে নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারসংক্রান্ত কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বেন বলে নেতারা আশা করছেন।

    এদিকে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সমকালকে জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর সিলেট সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আকস্মিক বন্যার পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর ওই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

    আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্য সেপ্টেম্বরের দিকে আমেরিকা সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সফরের পর তিনি অক্টোবর মাসের প্রথম দিকে সিলেট সফরে আসতে পারেন। আওয়ামী লীগের সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও একই তথ্য নিশ্চিত করেছেন।

    আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা মনে করছেন, আগামী অক্টোবর মাসের প্রথম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এরই অংশ হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনের বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী নির্বাচনে তিনিই দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে স্থানীয়ভাবে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৮ সালের ২২ ডিসেম্বর সিলেটে জনসভায় ভাষণ দিয়েছিলেন।

    সিলেটের পর বরিশাল ও খুলনায় মহাসমাবেশ

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের পর খুলনা ও বরিশালে বিভাগীয় মহাসমাবেশ করবেন। এর পর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরে বিভাগীয় মহাসমাবেশ করেছেন প্রধানমন্ত্রী।

    কার্যনির্বাহী সংসদের সভা আজ, চিঠি পাচ্ছেন ভারপ্রাপ্তরা

    আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    সভায় দলের সব পর্যায়ে দায়িত্বরত ভারপ্রাপ্ত নেতৃবৃন্দ বিশেষ করে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের ভারমুক্ত করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ৬ আগস্ট দলের বিশেষ বর্ধিত সভায় ভারপ্রাপ্ত নেতৃবৃন্দকে ভারমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তাঁর এ ঘোষণা দলের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে বিশেষ গতি আনবে বলে নেতৃবৃন্দ মনে করছেন। সেই সঙ্গে আগামী নির্বাচনে সাংগঠনিক কর্মকাণ্ডেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলেও দলীয়ভাবে ধারণা করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬