Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৩ ১৩:৪৪

    ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

    ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। মূলত, দেশটির ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর। প্রায় এক যুগ পর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি মন্ত্রী পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন। এটা আঞ্চলিক সফর। আল-রাবিয়াহর এটা প্রথম বাংলাদেশ সফর। 

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে আজ মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

    ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। আল-রাবিয়াহ ওই মেলার উদ্বোধন করবেন।

    সৌদি মন্ত্রীর সফরকালে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, হজের বিষয়ে কিছু ফেসিলিটেশন মেজারস নিয়েছে সৌদি আরব। ইনিশিয়েটিভ টু রোড মক্কা তার মধ্যে একটা। এর আওতায় ঢাকাতেই হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশি করা হয়। ইনিশিয়েটিভ টু রোড মক্কার বাস্তবায়ন দেখবেন তিনি। এছাড়া, অনেকদিন ধরে হজ ও ওমরাহমন্ত্রীর এখানে আসা হয়নি।

    মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, ওমরাহর ক্ষেত্রে সৌদি সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমাদের চিঠির মাধ্যমে কিছু জানায়নি। তবে, মুখে মুখে বলছে। যারা ওমরাহ করতে যাবেন, তাদের এজেন্সির কাছে যেতে হবে না। অনলাইনে আবেদন করে আগ্রহীরা সৌদি আরবে যেতে পারবেন। এসব বিষয়ে তাদের জানানোর দরকার। এসব বিষয় নিয়ে আলোচনা করতে তিনি আসছেন।

    এদিকে, শনিবার (১৯ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরব যাত্রা আরও সহজ করা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    উল্লেখ্য, সৌদির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান। ২০২১ সালের অক্টোবরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-রাবিয়াহকে দেশটির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে আল-রাবিয়াহ সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬