Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আগস্টে আরও ভয়ংকর ডেঙ্গু, ২৫ দিনে ২৭৭ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১২:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১২:১৮

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    আগস্টে আরও ভয়ংকর ডেঙ্গু, ২৫ দিনে ২৭৭ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১২:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১২:১৮

    আগস্টে আরও ভয়ংকর ডেঙ্গু, ২৫ দিনে ২৭৭ জনের মৃত্যু

    অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। চলতি আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জেগেছে: হঠাৎ কেন ডেঙ্গু এত ভয়ংকর রূপ নিয়েছে?

    স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, আগস্টের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৯২ জন। ডেঙ্গুর চিকিৎসায় জড়িত চিকিৎসকরা বলছেন, আগস্টের এখনো ৫ দিন বাকি রয়েছে। এই পাঁচ দিনে দৈনিক দুই হাজার করে ডেঙ্গু আক্রান্ত হলে আরও কমপক্ষে ১০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারেন। ফলে মাস শেষে মোট ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে। চলতি বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ হাজার ৫৬৮ জন।

    চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

    স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়, জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর আগস্টের ২৫ দিন ৫৮ হাজার ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    তবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগী তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনে সারা দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়। সর্বশেষ আগস্টের ২৬ দিনে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। মৃত্যুর দিক থেকে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে।

    চলতি বছর যে ডেঙ্গুর প্রকোপ বাড়বে তা গত মার্চ মাস থেকেই স্বাস্থ্য অধিদফতর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাবধান করে দিয়েছিল জরিপ করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদফতরের সাবধানতাকে তেমন পাত্তা দেয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুর কারণে হাসপাতালে সাধারণ রোগী সেবা ব্যাহত হচ্ছে।

    বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ এবং এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরও সেদিকে নজর না দেয়ায় চলতি বছর ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন।

    তারা বলছেন, এক সময় বাংলাদেশে ডেঙ্গু মৌসুমি রোগ বলে মনে করা হলেও কয়েক বছর ধরে বছরজুড়েই এর প্রকোপ দেখা যাচ্ছে। এর ফলে এই রোগের চার ধরনের ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬