Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুগভীর: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ১৩:৫৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুগভীর: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩ ১৩:৫৯

    বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুগভীর: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব এবং বন্ধুত্ব সুগভীর।’

    মঙ্গলবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি মার্কিন কোম্পানিগুলো বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স, অটোমোবাইল শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস এবং সিরামিকের মতো সম্ভাব্য এবং উৎপাদনশীল খাতে আরও বেশি সুবিধা নেবে এবং বিনিয়োগ করবে।’

    তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে বিশ্বস্ত সহযোগী। বাংলাদেশের জন্য এফডিআই এবং রপ্তানি বাজারের একক বৃহত্তম উৎস হওয়ায় আমি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রবৃদ্ধির গতিপথ অব্যাহত রাখবে।’

    দেশের পরিস্থিতি তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমাদের সরকার আমাদের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল অনুসরণ করেছে। এটি টেকসই, যেমনটি বিশ্ব অর্থনীতিবিদ এবং সংস্থাগুলো স্বীকার করেছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি।’

    তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশকে সহজ করা এবং সর্বোত্তম সম্ভাব্য নীতি কাঠামো বন্ধুত্বপূর্ণ করবো। আমি বিশ্বাস করি যে ইউএস-বাংলাদেশ এনার্জি টাস্কফোর্স এবং ইউএস-বাংলাদেশ ডিজিটাল ইকোনমি টাস্কফোর্স আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। একই সঙ্গে উভয় দেশের কোম্পানির সহযোগিতাকে আরও গভীর করতে অবদান রাখবে।’

    বাংলাদেশে ব্যবসায় বিদেশিরা অনুকূল পরিবেশ পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে বাংলাদেশে আপনাদের বিনিয়োগে আত্মবিশ্বাসী হবেন। আপনারা জানেন বাংলাদেশ এখন আরএমজি, চামড়া, প্লাস্টিক, পাট, আইসিটি, কৃষি প্রক্রিয়াকরণ এবং আরও অনেক কিছুতে তার অত্যাধুনিক উৎপাদন কারখানার জন্য স্বীকৃত হচ্ছে।’

    বাংলাদেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি এবং ২০৩৭ সালের মধ্যে ২০তম বৃহত্তম অর্থনীতি হবে। আমরা গত সাড়ে ১৪ বছরে দারিদ্র্যের হার ৪১ দশমিত ৫ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্য ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি। আমাদের মাথাপিছু আয় ২০০৬ সালে ৫৪৩ মার্কিন ডলার থেকে ২০২২ সালে ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশনের সব মানদণ্ড পূরণ করেছে।’

    তিনি বলেন, ‘আমরা এখন ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে থাকার জন্য দীর্ঘমেয়াদি কৌশল অনুসরণ করছি। এই সময়ের মধ্যে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমাদের শিক্ষা ও সাক্ষরতার হার উন্নতি করেছি এবং আরও আকর্ষণীয় করে তৈরি করেছি।’

    বিনিয়োগনীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্মুক্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগনীতি রয়েছে। এর মধ্যে রয়েছে একটি উদার শিল্পনীতি, ওয়ান-স্টপ পরিষেবা, শতভাগ বিদেশি মালিকানার জন্য একটি ভাতা, একটি সহজ প্রস্থান নীতি, ১৫ বছরের কর ছাড়। এছাড়া রয়েছে আমদানি করা যন্ত্রপাতিতে ভ্যাট ছাড়, সুবিন্যস্ত পরিষেবা এবং আরও অনেক কিছু।’

    তিনি বলেন, ‘শিল্পায়নের সুবিধার্থে আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ১০৯টি হাইটেক এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক এবং আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছি।’

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬