Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে হচ্ছে মেডিকেল কলেজ ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে হচ্ছে মেডিকেল কলেজ ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৮

    দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে হচ্ছে মেডিকেল কলেজ ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি টাকা

    দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পেয়েছে। শহর ও আশপাশের ৩০ দশমিক ১২ একর এলাকায় স্থাপন করা হচ্ছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। এতে ব্যয় হবে এক হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা।

    এজন্য প্রস্তাবিত প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ১০টি আবাসিক ভবন তৈরি, ১১টি অনাবাসিক ভবন, লিফট, ১২ হাজার ৯২৭টি মেডিকেল যন্ত্রপাতি এবং তিনটি মোটর গাড়ি কেনা হবে। সেইসঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছর শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

    এদিকে, চাঁদপুর মেডিকেল কলেজ একনেকে অনুমোদন হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, 'চাঁদপুরে ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে আধুনিক সব সুবিধাসম্পন্ন ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প একনেকের সভায় অনুমোদিত হলো। আলস্নাহর কাছে শুকরিয়া। বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞতা ও অভিবাদন চাঁদপুরবাসীর পক্ষ থেকে। ২০১৮ সালের ১ এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামের সমাবেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পাশে দেখে জনতাকে বলেছিলেন, আপনাদের এমপি একজন ডাক্তার। সে চেয়েছে। আমি তাই আপনাদের জন্য একটা মেডিকেল কলেজ দিয়ে গেলাম। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ এই প্রকল্প প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা।'

    এ ব্যাপারে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশিদ বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাবে নিজস্ব ক্যাম্পাস। এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের সংবাদ। এজন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

    চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্পটি একনেকে পাস হওয়ায় অধ্যক্ষ ডা. হারুন অর রশিদ বলেন, এটি আমাদের জন্য বড় আনন্দের সংবাদ। এ পর্যন্ত সরকারি এই মেডিকেল কলেজটি সদর হাসপাতালের চতুর্থ তলায় রোগীর জন্য বানানো কয়েকটা ওয়ার্ডকে শ্রেণিকক্ষ বানিয়ে ক্লাস করে যাচ্ছি। গত পাঁচ বছরে পাঁচটি সেশনের শিক্ষার্থী ও শিক্ষকরা কীভাবে ক্লাস করছে, তা তো সবাই দেখেছেন। কার্যক্রম এতদূর আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীসহ অনেকে সহযোগিতা করেছেন। সবার কাছে কৃতজ্ঞতা।

    উলেস্নখ্য, চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প গ্রহণ করা হয় ২০১৮ সালে। ২০১৯ সালের ১০ জানুয়ারি চাঁদপুর জেলা শহরে অবস্থিত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কলেজের যাত্রা শুরু হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নথিপত্র অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় এক হাজার ৩৭০ কোটি টাকা। মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থায়ী ক্যাম্পাসের জন্য চাঁদপুর শহরের গাছতলা মৌজায় ৩০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করে কর্তৃপক্ষ। জমির মধ্যে ২৮ একর ব্যক্তিমালিকানাধীন। বাকি ২ একর সরকারি সম্পত্তি।

    গত কয়েক বছর প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি চালাচালি হয়। কিন্তু মহামারি করোনা ও নানা কারণে প্রকল্পটি একনেক পর্যন্ত যেতে সময় গড়ায়। সবশেষ মঙ্গলবার দেশের নানা স্থানের ১৭টি প্রকল্পের সঙ্গে এটি পাস হয়।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬