Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ৩৬ টাকায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ৩৬ টাকায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪০

    প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ৩৬ টাকায়

    খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ৩৬ টাকায়। এর বেশি দাম নেওয়া হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার থেকে সারাদেশে আলু বাজার মনিটরিং করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া পাকা রশিদ ছাড়া আলু বেচাকেনা করা যাবে না। এক সপ্তাহের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে যাবে সরকার। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ওই বৈঠকে হিমাগার মালিক, পাইকার, মজুতকারী ও আলুর খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন। 

    বৈঠকে জানানো হয়, এ বছর মৌসুমে কৃষক পর্যায় থেকে প্রতি কেজি আলু ১০-১২ টাকায় সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি আলুতে হিমাগারে সংরক্ষণ খরচ ৫ টাকা। এ ছাড়া পরিবহন ও অন্যান্য খরচ যোগ করা হলে প্রতি কেজি আলু পাইকারি পর্যায়ে ২৮ টাকা বিক্রি হলেও ব্যবসায়ীরা মুনাফা করতে পারেন। 

    তাই সেই আলু খুচরা পর্যায়ে কোনোভাবে ৩৫-৩৬ টাকার বেশি হতে পারে না। এসব বিবেচনায় নিয়েই প্রতি কেজি আলুর দাম ৩৬ টাকা করা হয়েছে। খুচরা পর্যায়ে ৩৬ টাকায় বিক্রি করতে হবে প্রতি কেজি আলু। দাম বেশি নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। উল্লেখ্য, খুচরা বাজারে প্রতি কেজি আলু এখন মানভেদে ৪৫-৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি আলুতে বেশি নেওয়া হচ্ছে ৯ থেকে ১৯ টাকা। অর্থাৎ ভোক্তাদের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আলুর দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে অন্যান্য সবজির দাম বেড়ে যাচ্ছে। 

    আলুর দাম বাড়ায় কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। বাজার ঘুরে দেখা গেছে, মঙ্গলবারও খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৪৫-৫৫ টাকায় বিক্রি হয়েছে। হিমাগার মালিকরা নিজেদের দোষ আড়াল করতে একে অপরকে দায়ী করে বাজার থেকে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। দেশে হিমাগারে যত আলু মজুত আছে তা মূলত সংরক্ষণ করেছেন মালিক পক্ষই। আলুর বাজার পুরোপুরি চলে গেছে হিমাগার মালিকদের নিয়ন্ত্রণে। এ কারণে সহজে পরষ্পর যোগসাজশে আলুর বাজার অস্থির করে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    বুধবারের বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, খুচরা বাজারে আলুর দাম ৪৮ থেকে ৫০ টাকা, যা  সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন,  ঢাকাসহ স্থানীয় পর্যায়ে মনিটরিং বাড়ানোর জন্য সব পক্ষের কাছে আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাবে। দাম বেশি নেওয়া হলে শাস্তিমূলক ব্যবস্থা। 

    এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় কাজ করছে, আমরা কাজ করছি, আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে আলুর বাড়তি দাম কমিয়ে আনতে সক্ষম হব। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ানোর কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীদের সরবরাহ সংকটের অজুহাতকে দায়ী করেন। 
    আবার কেউ কেউ হিমাগার থেকে আলু সরবরাহ কমার কথাও বলেন। হিমাগার মালিক পক্ষ বলছে, হিমাগারে যে পরিমাণ খাবারের আলু সংরক্ষণ করা হয় তার ৫৫ শতাংশের মালিক ব্যবসায়ী ও কৃষক। ৪ শতাংশ আলু শিল্পে ব্যবহারের জন্য। মাত্র এক শতাংশ আলু হিমাগার মালিকদের। বাকি ৪০ শতাংশ বীজ আলু বলে দাবি করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি মোস্তফা আজা চৌধুরী বাবু।

    তিনি বলেন, হিমাগারে শুধু ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করেন। দাম বাড়ানোর বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কোনো হিমাগারে অস্বাভাবিক পরিমাণের আলু মজুত থাকলে  সে তথ্য আমাদের দিন। এটা নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরাও বিষয়টি  দেখব।  বৈঠকে পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে অন্যান্য সবজির দাম বাড়ায় আলু ভোগের পরিমাণ বেড়েছে। যার প্রভাবে আলুর সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। এ ছাড়া খুচরা ব্যবসায়ীরাও স্বাভাবিকের তুলনায় আলুর  ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা করছে বলে অভিযোগ করেন তারা।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬