Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আরও ৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২১:০৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    আরও ৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২১:০৫

    আরও ৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ

    দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে মতামত বা সুপারিশ করেছে ইউজিসি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

    ইউজিসি সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এমন ৯টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইউজিসির মতামত জানতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার মধ্য থেকে সম্ভাব্যতা যাচাই বাছাই করে ৬টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপণের বিষয়ে মত দিয়েছে ইউজিসি। নয়টি জেলার মধ্যে ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেনি ইউজিসি।

    বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে অধিকাংশ জেলায় তা করাও হয়েছে। এখন ছয় জেলায় আরও ছয়টি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে দেশে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে সম্প্রতি তিনটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ তিনটি হলে দেশে মোট সরকারি বিশব্বিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৩টি।

    জেলার ভৌগলিক বিশেষত্বের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালগুলোগুলোতে বিশেষায়িত বিষয় (সাবজেক্ট) খোলার মত দিয়েছে ইউজিসি। রাজবাড়ীতে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের মতামত দিয়ে ইউজিসি তাদের সুপারিশে বলেছে, এ জেলার পাশের দুটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে। ভোলা জেলার বিষয়ে ইউজিসি বলছে, এটি দেশের একমাত্র দ্বীপ জেলা। পাশের জেলার সঙ্গে দূরত্ব অনেক। এ জেলায় বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই এখানে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেছে ইউজিসি। জয়পুরহাটে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে কৃষি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্নতত্ত্ব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে ইউজিসি। কক্সবাজারে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে ইউজিসি। এ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্যবিজ্ঞান বিষয়কে গুরুত্ব দিতে বলেছে ইউজিসি।

    নড়াইলে ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুপারিশ করেছে ইউজিসি। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে ইউজিসি।

    এছাড়া বরগুনা বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে মৎস্যবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে ইউজিসি।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬