Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • থার্ড টার্মিনাল উদ্বোধন, প্রথম বডিং পাস পেলেন প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১২:০৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    থার্ড টার্মিনাল উদ্বোধন, প্রথম বডিং পাস পেলেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১২:০৪

    থার্ড টার্মিনাল উদ্বোধন, প্রথম বডিং পাস পেলেন প্রধানমন্ত্রী

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু কাঙ্ক্ষিত তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক এই টার্মিনালের প্রথম বডিং পাস পেয়েছেন প্রধানমন্ত্রী।

    শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সাড়ে ১০টার দিকে প্রতীকীভাবে টার্মিনালের স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ও টিকেট কাউন্টারে বডিং পাস নেন তিনি। বডিং পাশের মাধ্যমে অল্প পরিসরে চালু হলো দেশের আধুনিক প্রযুক্তি সম্পন্ন টার্মিনাল।

    Unibots.in

    বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোর মতই নানা সুবিধা মিলবে তৃতীয় এ টার্মিনালে। সরকারের অগ্রাধিকারভিত্তিক এ মেগা প্রকল্পের বিমানবন্দরটির ভবনটির নকশা করেছেন চাঙ্গি বিমানবন্দরের আর্কিটেক্ট রোহানি বাহারিন।

    টার্মিনালটিতে যাত্রীদের জন্য আছে অত্যাধুনিক সব সুবিধা। ই-গেট, হাতের স্পর্শ ছাড়া চেকিং, যাত্রীদের চলাচলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংকেত ব্যবস্থা ও নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে এ টার্মিনালে।

    টার্মিনালটিতে ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে এর মধ্য আজ ১২টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে।

    এছাড়া টার্মিনালে বহির্গমনের জন্য মোট ১১৫টি চেক-ইন কাউন্টার আছে। যার মধ্যে ১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার। ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার আছে ৬৬টি। যাত্রীদের জন্য ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার রয়েছে এখানে।

    মনোমুগ্ধকর বাহারি নকশার এই টার্মিনালে ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি পৃথক বেল্ট। এছাড়া ১ হাজার ৪৪টি গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হয়েছে।

    বিশেষ উড়োজাহাজ পার্কিং স্পেস থাকবে টার্মিনালটিতে। একসঙ্গে যেখানে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করে রাখা যাবে। ভবিষ্যতে ট্রানজিট বিমানবন্দর হিসেবে করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।

    সবমিলে ২০২৪ সালে শতভাগ শেষ হবে আধুনিক এই টার্মিনালের কাজ। আজকের সফট উদ্বোধনের মাধ্যমে অল্প পরিসরে হলেও বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোর মত সেবা পাবে বাংলাদেশের যাত্রীরাও।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬