Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ম্যাজিকটা কী: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ২০:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ২০:১৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ম্যাজিকটা কী: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ২০:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ২০:১৬

    অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ম্যাজিকটা কী: প্রধানমন্ত্রী

    ‘বাংলাদেশকে কোন ম্যাজিকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আবির্ভূত করলেন’ বিশ্ব নেতারা তার কাছে তা জানতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। 

    ‘অনেক রাষ্ট্রপ্রধান-সরকারপ্রধান, আমি তো এখন সব থেকে পুরনো, যাদের সঙ্গে দেখা হয় অনেকে নবীন আছে। আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ম্যাজিকটা কী? ছোট ভূখণ্ডের দেশ। ১৭ কোটি মানুষ, তো এদের খাবার এদের চিকিৎসা এদের জন্য এতো কিছু কীভাবে করি’।

    মানুষের আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষে সরকার যে কাজগুলো করে যাচ্ছে, তার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, আমার দেশের ভেতরেই আছে।

    ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী বা পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যারা আছে; এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। বাধা দেবে। কিন্তু সেই বাধা অতিক্রম করে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না’।

    অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫টি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জেমস (GEMS) সফটওয়্যারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    ‘আমার মাটি আছে। আমার মানুষ আছে। এই মাটি মানুষ দিয়েই বাংলাদেশ গড়ব’, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বক্তব্যের প্রসঙ্গ তুলে তার কন্যা শেখ হাসিনা বলেন, আমি সেটাই বিশ্বাস করি। যে কারণে আমরা ২০৪১ এর প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অনেক অভিঘাতের কথা শুনি। সিভিএফ কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছি। আমাদের অভিজ্ঞতা আমরা অন্যের সাথে শেয়ার করি।

    এই ব-দ্বীপকে জলবায়ু অভিঘাত থেকে রক্ষা করার লক্ষে সরকার পরিকল্পনা করে গ্রহণ করে কাজ করছে জানিয়ে সেদিকে নবীন কর্মকর্তাদের নজর দিয়ে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান। 

    তিনি বলেন, আমরা কিন্তু কোনও দূষণ করি না। নদী-নালা খাল বিল জলাধারগুলো যেন ঠিক থাকে। বিভিন্ন ঋতুতে যে পরিবর্তন হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা করতে হবে। যাতে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

    তিনি বলেন, আমি আমার বাবার কথাটা মনে করিয়ে দিই। আর আমি বলি যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে করলে হবে। আমার দেশের মানুষগুলো হচ্ছে আমার বড় সম্পদ। সেটাই আশা করি শুধু নিজেরা না সাথে সাথে মানুষের ভেতরে ওই চেতনাটা জাগাতে হবে।

    অর্থনীতি কিছুটা চাপে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি, এই ব্যাপারেও সবাইকে মাঠে গেলে একটু ব্যবস্থা নিতে হবে। উৎপাদন বাড়াতে হবে। যেখানে যতটুকু জমি আছে আবাদ করতে হবে। আমি আগে নিজে করি, তারপর সবাইকে বলি। নিজে না করে বলি না। গণভবন এখন একটা কৃষি খামার। কেউ চাইলে এসে দেখতে পারে। সেখানে ৫ প্রকারের ধানও লাগানো আছে।

    এসময় সফলভাবে কোর্স সম্পন্নকারী ১৯টি ক্যাডার সার্ভিসের ৬০২ জনের মধ্যে ৩০ জনের হাতে মেধাসনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, তিন জনের হাতে মর্যাদা পদক তুলে দেন তিনি। 

    ছয় মাসব্যাপী অনুষ্ঠিত ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে শীর্ষস্থান অর্জন করে রেক্টর’স পদক লাভ করেন তাহসিন বিনতে আনিস।

    অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন।

    ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত ফল ঘোষণা করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এবং প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলোর দুটি আলাদা ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

    প্রকল্পগুলো হচ্ছে— সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-জিইএমএস), ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতাল, নবনির্মিত টাঙ্গাইল সার্কিট হাউজ, নবনির্মিত কুমিল্লা সার্কিট হাউজ ও বিপিএটিসির ১৫ তলা আধুনিক ডরমিটরি ভবন।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬