Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খেলাপি ঋণ আদায় নিয়ে আইএমএফের উদ্বেগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৩ ১২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৩ ১২:২৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    খেলাপি ঋণ আদায় নিয়ে আইএমএফের উদ্বেগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৩ ১২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৩ ১২:২৮

    খেলাপি ঋণ আদায় নিয়ে আইএমএফের উদ্বেগ

    খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকিং খাতে বিদ্যমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রতিনিধিদল। তারা খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকিং খাতের উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছে।

    বাংলাদেশে সফররত আইএমএফের একটি প্রতিনিধিদলটি গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব বিষয়গুলো তুলে ধরে বলে জানা গেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষে সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং আইএমএফের পক্ষে ছিলেন সংস্থাটি এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।

    সভা সূত্রে জানা গেছে,সংস্থাটি দেশের ব্যাংকিং খাত এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে উল্লেখ করেছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখনো ১০ শতাংশের ওপরে রয়েছে। এর মধ্যে সরকারের হাতে থাকা ব্যাংকগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকের খেলাপি ঋণ এখন ২০ শতাংশে ওপরে চলে গেছে। প্রতিনিয়ত এই ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার বেড়েই চলেছে। খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের দৃশত কোনো উদ্যোগই কাজে লাগছে না। এ পরিস্থিতিতে আগামী কয়েক মাসে খেলাপি ঋণের মাত্রা কিভাবে কমিয়ে আনা সম্ভব হবে সে বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

    সূত্র জানায়, আলোচনার শুরুতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে ব্যাংকিং খাতে বিশেষ করে সরকারি ব্যাংকের সার্বিক বিষয়ে একটি চিত্র তুলে ধরা হয়। এতে দেখানো হয়, বিগত দিনে ব্যাংকিং খাতের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

    বলা হয়, বেশ কয়েক বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘বার্ষিক কর্মসম্প্রদান চুক্তি’ (এপিএ)  স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলোর বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। এর আওতায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় ব্যাংকগুলোকে। এ পর্যায়ে আইএমএফের পক্ষ থেকে বলা হয়, এরপরও এসব ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে কেন, খেলাপি ঋণই বা বাড়ছে কেন। এর জবাবে বলা হয়, চেষ্টা করা হচ্ছে, খেলাপি ঋণ কমানোর। আগামী বছরের মাঝামাঝি এর দৃশ্যমান প্রমাণ পাওয়া যাবে বলে প্রতিনিধিদলকে জানানো হয়।

    এ বিষয়ে আইএমএফ পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করে বলা হয়, ঋণের চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে।

    জানা গেছে, আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে সভার অবস্থা জানতে গতকাল দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সচিবালয়ে তার কক্ষে ডেকে নেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল। এ সময়ে সচিব সভার ফলাফল সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

    এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এ সরকারি ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ২৫ শতাংশ। মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৪৫৪ কোটি টাকা। এর মধ্যে এক জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪২ কোটি টাকা। ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৬৪ শতাংশই এখন খেলাপি। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণও ১৬ হাজার ৪৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। এ ব্যাংকটির খেলাপি ঋণের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। সোনালী ব্যাংকের ১২ হাজার ৩৮২ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। সরকারি খাতের সর্ববৃহৎ এ ব্যাংকটিতে খেলাপি ঋণের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। আর রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ৩৯ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটির খেলাপি ঋণের হার ১৯ শতাংশের বেশি। বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এখন ৮ হাজার ২৫ কোটি টাকা। এ ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৬২ দশমিক ৬৬ শতাংশই খেলাপি। বিডিবিএলের খেলাপি ঋণের হারও ৪৪ শতাংশে গিয়ে ঠেকেছে, যার পরিমাণ ৯৭১ কোটি টাকা।

    গত এপ্রিল-জুন সময়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৪১৯ কোটি টাকা। ফলে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকায়। এই খেলাপি ঋণ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ। গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। এখন তা দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ ১৪ বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাতগুণ।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬