Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গ্লোবাল গেটওয়ের তহবিলে অংশীদার হওয়াই টার্গেট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩ ২০:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩ ২০:২৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    গ্লোবাল গেটওয়ের তহবিলে অংশীদার হওয়াই টার্গেট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩ ২০:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩ ২০:২৮

    গ্লোবাল গেটওয়ের তহবিলে অংশীদার হওয়াই টার্গেট

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার লক্ষ্যে সফর হলেও এ সুযোগে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে যুদ্ধ ও মহামারির প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ক্ষতের মধ্যে গ্লোবাল গেটওয়ের তহবিলে অংশীদার হওয়াই অন্যতম প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন।

    প্রধানমন্ত্রী চার দিনের সফরে ব্রাসেলসের উদ্দেশে রওনা হবেন আগামী ২৪ অক্টোবর। গ্লোবাল গেটওয়ে ফোরাম ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রাথমিক লক্ষ্য ২০২৭ সাল নাগাদ বহির্বিশ্বে কানেকটিভিটি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে ইউরোপের ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ। যদিও বিনিয়োগের বড় অংশ ঋণ; তবে উল্লেখযোগ্য অংশ মঞ্জুরী সহায়তাও থাকবে। গ্লোবাল গেটওয়ে ফোরামে তহবিলের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয়দের এই উদ্যোগে শামিল হয়ে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে তহবিলে অংশীদার হতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। গ্লোবাল গেটওয়ে ফোরামে ইউরোপীয় ইউনিয়ন এবং গোটা বিশ্বের সরকারের প্রতিনিধি, বেসরকারি খাত, শীর্ষ স্থানীয় থিংকট্যাংক, অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

    পাশাপাশি, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপিসহ রাজপথের বিরোধী দলগুলোর আন্দোল এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপের মধ্যে ইইউ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ জানাল।

    গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজি অনেকটা যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) কিংবা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আদলে ইউরোপীয় কৌশল। তবে এই কৌশল প্রধানত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে আবর্তিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এরই মধ্যে চীনের বিআরআইয়ে যোগ দিয়েছে। আইপিএসের মধ্যে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামের কোনো কোনো উপাদানের সঙ্গে যুক্ত হওয়ার কথা চিন্তা-ভাবনা করছে। বিশ্লেষকরা মনে করেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের লক্ষ্য শুধু অবকাঠামো খাতে বিনিয়োগও নয়; বরং ইউরোপীয় ভূ-রাজনৈতিক লক্ষ্য পূরণে সহায়তা করা।

    বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী এই সময়ে ব্রাসেলস সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে জানতে চাইলে ব্রাসেলসে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘অর্থনৈতিক তহবিলের বিষয়টি সাধারণত ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আলোচনা করে ঠিক করে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ব্রাসেলস সফরের মূল উদ্দেশ্য রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে কোনো ঘাটতি থাকলে তা পূরণ করার চেষ্টা এই সফরে হতে পারে।’

    বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা রয়েছে। ইউরোপীয় বাজারে অস্ত্র বাদে বাংলাদেশের সব পণ্য বিনাশুল্কে প্রবেশ করতে পারে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা পর্যালোচনায় প্রাক নির্বাচনি মিশন পাঠিয়েছিল। মিশন পূর্ণাঙ্গ মিশন না পাঠানোর পক্ষে মত দিয়েছে। ইইউ বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, তহবিল সমস্যার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক পাঠাবে না ইইউ। তবে ছোট আকারের কারিগরি দল পাঠাতে পারে। পাশাপাশি, ইইউ পার্লামেন্টেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রস্তাব পাস হয়েছে।

    এদিকে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর গ্রেস পিরিয়ড শেষ হলে জিএসপি সুবিধা বন্ধ হবে। তখন জিএসপি প্লাস নামের একই ধরনের শুল্ক সুবিধা পেতে পারে বাংলাদেশ। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তা জিএসপি প্লাস সুবিধা পেতে সহায়ক হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর প্রধানত উন্নয়নবিষয়ক। গ্লোবাল গেটওয়ে ফোরামে এবার নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে অগ্রাধিকার দেয় বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ক্ষেত্রে, বাংলাদেশ গ্লোবাল গেটওয়ে থেকে তহবিলও পাবে বলে আশা করা হচ্ছে। যদিও ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, ‘ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভেন ডের লেইনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অবশ্যই হবে। তবে অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কতটা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ সম্মেলনে সময় খুব কম। দুদিনের সম্মেলনে নিয়মিত অধিবেশনে অংশ নেবার পর যতটা সময় পাওয়া যায় সেই সুযোগে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা অবশ্যই করা হবে।’ এ বিষয়ে আর বিস্তারিত তিনি কিছুই বলেননি।

    বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্বে গ্লোবাল গেটওয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানকে ইতিবাচক বলছেন অনেকেই। ডিসেম্বরে আবুধাবিতে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। আবুধাবি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। জলবায়ু সম্মেলনেও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে অর্থায়ন করার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানাতে পারেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬