Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৮ অক্টোবর ঘিরে উত্তাপ-শঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৩ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৩ ১৩:১৬

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    ২৮ অক্টোবর ঘিরে উত্তাপ-শঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৩ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৩ ১৩:১৬

    ২৮ অক্টোবর ঘিরে উত্তাপ-শঙ্কা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ততোই উত্তপ্ত হয়ে উঠছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে ছাড় না দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতির মাঠে মুখোমুখি। এমন পরিস্থিতির মধ্যে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেদিন যাতে বিএনপি নৈরাজ্য চালাতে না পারে- সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।

    বিএনপি সূত্র জানায়, চলমান সরকার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ। এই মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে সারাদেশে চলছে প্রস্তুতি সভা। কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতারাও ছুটছেন ঢাকার বাইরে। এসব সভায় দলের নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন এই মহাসমাবেশ দেশ, দেশের মানুষ, বিশেষ করে বিএনপির জন্য বাঁচা-মরার লড়াই। দলটির নেতারা বলছেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না। ওইদিন ঢাকা শহরকে মিছিলের নগরীতে পরিণত করতে চায় দলটি। শান্তিপূর্ণ ওই মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

    Unibots.in

    আরও জানা যায়, গতবছর ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশ ও চলতি বছরের ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি দুটি প্রত্যাশা অনুযায়ী সফল করতে পারেনি বিএনপি। তবে ওই দুটি কর্মসূচির ব্যর্থতা ও অভিজ্ঞতায় এবার অনেকটা কৌশলী দলের নেতারা। সরকারের উদ্দেশ্যে কড়া কোন কথা না বলে বরং বিপুল সংখ্যক নেতাকর্মী ও মানুষের সমাগম ঘটাতেই মনোযোগী তারা। এজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদেরকে বিভিন্ন জেলাভিত্তিক দায়িত্ব দিয়ে ঢাকার বাইরে পাঠানো হচ্ছে। এসব নেতা জেলায় জেলায় নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করছেন এবং তাদেরকে মহাসমাবেশ নিয়ে কঠোর বার্তা দিচ্ছেন। বিগত যেকোন সমাবেশের চেয়ে এটির গুরুত্ব যে, বেশি তা তুলে ধরছেন তারা। একই সঙ্গে বিগত দিনের মতো মহাসমাবেশ ঘিরে যে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক বাধা-প্রতিবন্ধকতা থাককে সেটিও স্মরণ করিয়ে দিচ্ছেন তারা।

    আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, মহাসমাবেশের নামে রাজধানীতে কোনো অশান্তি সৃষ্টি করলে এর কড়া জবাব দিতে পাড়া-মহল্লার মোড়ে পাহারা বসাবে তারা। বিএনপির মহাসমাবেশের ৬ দিন আগে থেকেই আজ রোববার থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে সতর্ক পাহারা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

    এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৮ অক্টোবর ১০ ডিসেম্বরের মত অশ্বডিম্ব হবে। তখন কর্মীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপি নেতাদের।

    তিনি বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নেই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। ওইদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে।

    ২৮ অক্টোবর নিয়ে শঙ্কার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের দলের কর্মসূচি থাকবে। বিএনপি হলো সন্ত্রাসী দল। তাদের বিষয়ে দেশের জনগণ ও আওয়ামী লীগ সতর্ক আছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

    বড় দুদলের পালটাপালটি কর্মসূচি নিয়ে ফের রাজধানীবাসীর মনে তৈরি হয়েছে নানা শঙ্কা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

    বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের শরিকেরা মনে করছে, এই মাসের মধ্যে সরকারকে ফেলে দিতে না পারলে সরকার তার পথেই এগিয়ে যাবে। তাদের অধীনে নির্বাচন ঠেকানো যাবে না। আর সরকারও মনে করছে অক্টোবর মাসটা বিএনপিকে মোকাবিলা করা গেলে তফসিল ঘোষণার পর আর আন্দোলন থাকবে না। তাই যেকোনো উপায়ে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। তবে এখানে মার্কিন ভিসানীতির একটি বড় ভূমিকা আছে বলে মনে করছেন অনেকে।

    ২৮ অক্টোবর নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ নক আউট হয়ে গিয়েছিলো। জনগণ দমন, নিপীড়ন উপেক্ষা করে তৎকালীন সময়ে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ ঘটিয়ে সরকারের গালে চপটাঘাত করেছিল ১০ ডিসেম্বর। তাই ১০ ডিসেম্বরের চেতনায় ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬