Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত ডিএমপির’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২১:৫৪

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    ‘জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত ডিএমপির’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২১:৫৪

    ‘জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত ডিএমপির’

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীতে ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর ব‌্যানারে কোনো ধরনের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। বিএনপির সামবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার। 

    মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

    জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশের অনুমতি পাবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়। কাজেই তারা জামায়াতে ইসলামীর ব্যানারে যদি আসে, তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।

    আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে অনেক দল, অনেক পথ, অনেক কিছু রয়েছে। জামায়াতে ইসলামী এর আগেও দু–এক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়মকানুন মেনে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যেকোনো কথা বলতে পারে। জামায়াত বলে কোনো কথা নেই, যে কেউ যেকোনো কথা বলতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমাদের কথা হলো, আমাদের যে আইনকানুন আছে, তার মধ্যে থেকে তাদের কথা বলতে হবে।’

    ঢাকার কোথায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সে সিদ্ধান্ত ডিএমপি কমিশনার নেবেন, জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ডিএমপি কমিশনার নিশ্চয়ই তাদের অনুমতি দেবেন।

    ‘আমি সব সময়ই বলি, সব রাজনৈতিক দলের অধিকার আছে তাদের গণতান্ত্রিক অধিকারের চর্চা করার। তাদের সবকিছু প্রচার-প্রচারণার নিয়মকানুন আছে। নিয়মবহির্ভূত কিছু করলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মানা করবেন; বলবেন যে, আইন ভাঙছেন। কাজেই আমাদের কথা স্পষ্ট, তারা (বিএনপি) যদি কমিশনারের কাছে আবেদন করেন এবং তারা যদি বলেন, আমরা ভাঙচুর করব, অবরোধ করব, তাহলে তো কমিশনার সাহেব (অনুমতি) দেবেন না।  আমি বলতে চেয়েছি, তারা যদি শান্তিপূর্ণভাবে যদি অবস্থান করে, আমাদের কমিশনার সাহেব নিশ্চয় তাদের অনুমতি দেবেন,’ যোগ করেন মন্ত্রী।

    ২৮ অক্টোবরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, সরকার তো এমন একটা কিছু নয় যে, তাদের ধাক্কা দিল পড়ে গেল। গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে এখানে এসেছে। তার যে মেয়াদ, সেই মেয়াদের পরে নির্বাচন হবে। তার পরেই সরকার পরিবর্তন হবে। সংবিধান অনুযায়ী, ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, এ ধরনের কোনো শব্দ লেখা নেই। সংবিধান রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সেই সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি তারা (বিএনপি) কিছু করতে চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্বটি পালন করবে।

    জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি চেয়েছে কি না, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কমিশনারকে (ডিএমপির কমিশনার) জিজ্ঞাসা করার পরামর্শ দেন।

    বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে দলটি। একই দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির মিত্র জামায়াত ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করতে চায়।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬