Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আমানতের সুদহার বাড়াচ্ছে ব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আমানতের সুদহার বাড়াচ্ছে ব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪১

    আমানতের সুদহার বাড়াচ্ছে ব্যাংক

    তারল্য সংকট মোকাবিলার জন্য আমানতের সুদেরহার বাড়াচ্ছে ব্যাংকগুলো। বাড়তি আমানত সংগ্রহ করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও আমানতের সুদহার বাড়াতে শুরু করেছে। এর প্রভাবে ইতোমধ্যে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে। তবে এখন মূল্যস্ফীতির হারের নিচেই রয়ে গেছে আমানতের সুদহার। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখলে তা সুদসহ না বেড়ে বরং টাকা ক্ষয় হয়ে যাচ্ছে।

    আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক জুলাই থেকে সুদেরহার সীমিত আকারে বাজারভিত্তিক করেছে। ফলে ঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা তুলে নিয়ে এখন বাড়তি হারে নতুন সীমা আরোপ করেছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেমন ঋণের সুদহার বাড়াতে পারছে, তেমনি আমানতের সুদের হারও বাড়াতে পারছে।

    ব্যাংকগুলোর এখন আমানতের সুদের হার বাড়াতে কোনো বাধা নেই। তবে ঋণের সুদহার বাড়ানোর সীমা বেঁধে দেওয়া হয়েছে। ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান সর্বোচ্চ ২ থেকে ৪ শতাংশের মধ্যে রাখতে হবে। ফলে ঋণের সুদ হারের চেয়ে আমানতের সুদের হার ২ থেকে ৪ শতাংশ কম থাকবে। বর্তমানে ব্যাংকগুলোতে গড়ে ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান রয়েছে ৩ দশমিক ৩৩ শতাংশ। এর মধ্যে আমানতের গড় সুদ ৪ দশমিক ৫২ শতাংশ এবং ঋণের সুদ ৭ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের জুনে ব্যাংকে আমানতের গড় সুদহার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। ওই সময়ের ব্যবধানে সুদহার বেড়েছে দশমিক ৫৫ শতাংশ।

    তবে ব্যাংকগুলো গড়ে আমানতের সুদহার আরও বেশি বাড়াচ্ছে। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়ে ৫ থেকে ৮ শতাংশ করেছে। একই সঙ্গে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করতে শুরু করেছে। বেসরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়ে সর্বোচ্চ পৌনে ৯ শতাংশে নিয়ে গেছে। এসব ব্যাংক আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করেছে। এর মধ্যে ৭ বছরে দ্বিগুণ আমানতসহ নানা প্রকল্প রয়েছে।

    আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানতের সুদহার বাড়ানোর ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে তারা ৬ বছর মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে আড়াই শতাংশ যোগ করে আমানতের সুদ নির্ধারণ করতে পারবে। ট্রেজারি বিলের গড় সুদহার এখন ৭ দশমিক ৪৩ শতাংশ। এর সঙ্গে আরও আড়াই শতাংশ যোগ করলে সুদহার দাঁড়ায় ৯ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ এ হিসাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের বিপরীতে সুদ দিতে পারবে।

    এদিকে সেপ্টেম্বরে ১২ মাসের গড় হিসাবে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। ব্যাংকগুলোর আমানতের সুদহার এখনও এর নিচে রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহার মূল্যস্ফীতির কিছুটা বেশি হলেও মুনাফা থেকে কর ও সার্ভিস চার্জ কেটে নেওয়ার ফলে প্রকৃত সুদ আয় এখনও মূল্যস্ফীতির চেয়ে কম। যে কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখলে এখনও টাকা ক্ষয় হয়ে যাচ্ছে।

    এদিকে ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট আরও প্রকট হয়েছে। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের তারল্য সহায়তা নিতে হচ্ছে। এর মধ্যে এক দিনেই নিয়েছে সর্বোচ্চ ২৮ হাজার কোটি টাকা। এছাড়া মাঝেমধ্যেই ১২ থেকে ১৬ হাজার কোটি টাকা ধার নিচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬