Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৩

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৩

    দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

    দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি মেট্রিক টন ২৯৪ দশমিক ৯৫ ডলার (শুল্ক ও ভ্যাট ছাড়া) দরে এ গম আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি ৯৬ লাখ টাকা।

    আগামী বুধবার অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। দরপত্র যাচাই-বাছাইয়ের শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গ্রেইন-ফ্লাওয়ার ডিএমসিসিকে গম সরবরাহের জন্য মনোনীত করা হয়েছে।

    খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি পর্যায়ে গমের মজুতের পরিমাণ হচ্ছে এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন। এর বাইরে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে গমের চাহিদা সরকারি পর্যায়ে ৯ লাখ ২২ হাজার মেট্রিক টন। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এখন পর্যন্ত কোনো গম সংগ্রহ করা সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ মেট্রিক টন গম আমদানির জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এর বিপরীতে রাশিয়া থেকে জি-টু-জি চুক্তির আওতায় ৩ লাখ মেট্রিক টন আমদানি করা হবে।

    অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। এর মধ্যে ৪৬ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এ ধারাবাহিকতায় প্যাকেজ-৪-এর আওতায় দুবাই থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

    সূত্র জানায়, বেসরকারি খাতে ইতোমধ্যে ১২ লাখ ৩৯ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে বলে জানা গেছে। গম আমদানির দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্রে অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সিঙ্গাপুরের মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল (প্রস্তাবিত দর প্রতি মেট্রিক টন ২৯৮ দশমিক ৩৮ ডলার); সংযুক্ত আরব আমিরাত-এর আবুধাবি ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স রিল্যায়েন্স ইন্টারন্যাশনাল লিমিটেড (প্রস্তাবিত দর প্রতি মেট্রিক টন ২৯৯ দশমিক ৭৯ ডলার); দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স এমসি ফুড ডিএমসিসি (প্রস্তাবিত দর প্রতিত মেট্রিক টন ৩০৯ দশমিক ৯৫ ডলার) এবং দুবাই ভিত্তিক মেসার্স সিরিয়াল ক্রপস ট্রেডিং এলএলসি (প্রস্তাবিত দর প্রতি মেট্রিক টন ৩১৮ ডলার)। দরপত্রে অংশ নেওয়া পাঁচটি প্রতিষ্ঠানই রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স গ্রেইন-ফ্লাওয়ার ডিএমসিসিকে মনোনীত করা হয়েছে।

    গম আমদানির প্রস্তাবে ৮টি উৎস (রাশিয়া, রোমানিয়া, ব্ল্যাক সি, ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা) দেশের গমের বর্তমান বাজার দর পর্যালোচনা করে বলা হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন গমের গড় মূল্য হচ্ছে ৩৩৭ দশমিক ৫৩ ডলার। রাশিয়া (প্রতি মেট্রিক টন গমের দর ২৯০ দশমিক ০২ ডলার) ও রোমানিয়া (২৮২ দশমিক ০৮ ডলার) ছাড়া গম রফতানিকারক প্রায় সব দেশের বাজার দর প্রাপ্ত সর্বনিম্ন দরের তুলনায় বেশি।

    চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী খাদ্য সংকট, কৃষ্ণসাগর দিয়ে বহুল আলোচিত শস্য চুক্তি গত ১৭ জুলাইয়ের পর নবায়ন না হওয়ায় এবং রাশিয়া ও রোমানিয়া ছাড়া অন্যান্য দেশের গমের বর্তমান বাজার দর বিবেচনায় দরপত্রে অংশ নেওয়া সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে খাদ্য মন্ত্রণালয়।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬