Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কুষ্টিয়ার চারটি আসনে নৌকার মনোনয়নপত্র নিলেন ২৩ জন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৭

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    কুষ্টিয়ার চারটি আসনে নৌকার মনোনয়নপত্র নিলেন ২৩ জন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৭

    কুষ্টিয়ার চারটি আসনে নৌকার মনোনয়নপত্র নিলেন ২৩ জন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ৭ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে ৪ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ৬ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা সকলেই কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    সোমবার রাতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার ৪ টি আসনে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও আওয়ামী লীগের জয় হবে।

    কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সারোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মৃত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস, আফাজ উদ্দিন আহমেদের মেজো ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হকসহ ৭ জন প্রার্থী।

    কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ ৪ জন প্রার্থী।

    কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ,  প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামসহ ৬ জন। শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি প্রথম জাতীয় সংসদে এই আসনের সংসদ সদস্য ছিলেন।

    এদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরসহ ৬ প্রার্থী।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬