Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশে প্রথম চট্টগ্রামের রাস্তায় স্মার্ট স্কুলবাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশে প্রথম চট্টগ্রামের রাস্তায় স্মার্ট স্কুলবাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮

    দেশে প্রথম চট্টগ্রামের রাস্তায় স্মার্ট স্কুলবাস

    দেশে প্রথমবারের মতো চট্টগ্রামের রাস্তায় নামল ডিজিটাল প্রযুক্তি-সংবলিত বিশেষ ‘স্মার্ট স্কুলবাস’। শিক্ষার্থীরা এখন থেকে মাত্র পাঁচ টাকা ভাড়ায় দ্বিতল এই বাসে চড়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীনভাবে যাতায়াত করতে পারবে স্কুলে। 

    সোমবার চট্টগ্রামের সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১০টি স্মার্ট স্কুলবাস। এ দিন বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটারে ফিতা কেটে এসব বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন রাশেদ মোস্তফা, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত এমডি আলমাস শিমুল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম ও নগরীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রাস্তায় নেমেছে এই স্মার্ট স্কুলবাস। জেলা প্রশাসন জানিয়েছে, বিআরটিসির ১০টি দ্বিতল বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ডিভাইস ও আইপি ক্যামেরা স্থাপন করে স্মার্ট স্কুলবাসে রূপান্তর করা হয়েছে। ৭৮ আসনবিশিষ্ট প্রতিটি বাসে প্রতিদিন দেড় শতাধিক করে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থী (বসে ও দাঁড়িয়ে) কয়েকটি শিফটে নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে। এরই মধ্যে এই বাসে যাতায়াতের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে একটি করে স্মার্টকার্ড। ওঠা-নামার সময় তারা এই কার্ড বাসে থাকা ডিজিটাল হাজিরা ডিভাইসে দেখাবে। এতে স্বয়ংক্রিয়ভাবেই তাদের অভিভাবকের কাছে তাৎক্ষণিক এসএমএস চলে যাবে; যাতে লেখা থাকবে বাস থেকে নামার সময় ও অবস্থান। যাত্রার প্রতিটি মুহূর্তেরও তথ্য পাবেন অভিভাবকরা। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসের অবস্থানও ট্র্যাক করতে পারবেন তারা। সকালে স্কুল সময়ে নগরীর বাসস্ট্যান্ডগুলো থেকে এসব বাস ছেড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর কাছে থামবে। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী যেখানেই নামুক না কেন, স্মার্টকার্ডে ভাড়া পরিশোধ হবে পাঁচ টাকা। ফেরার সময়ও একই ভাড়ায় শিক্ষার্থীরা নিজ গন্তব্যে নামতে পারবে।

    এ প্রসঙ্গে উদ্যোক্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামের হাত ধরে দেশে প্রথমবারের মতো সড়কে নামল বিশেষ ডিজিটাল প্রযুক্তি-সংবলিত স্মার্ট স্কুলবাস। এটি চট্টগ্রামবাসীর জন্য বড় প্রাপ্তির ও স্বস্তির। ব্যতিক্রমী স্মার্ট স্কুলবাস সার্ভিস চালুর ফলে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা ঘাটতি, অভিভাবকদের ভোগান্তি ও দুশ্চিন্তার মতো বহু সমস্যা আর থাকবে না। উদ্যোগটি দেশে প্রথম হওয়ায় প্রধানমন্ত্রী ৮০ লাখ টাকা উপহার দিয়েছেন। এ টাকা সফলভাবে উদ্যোগ বাস্তবায়নের জন্য। এরই মধ্যে এ ধরনের নতুন আরও ১০টি বাস চালু করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি আমরা।’

    এদিকে নগরীতে স্মার্ট স্কুলবাস সার্ভিস চালুকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামের সুধী সমাজ। শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘স্মার্ট স্কুলবাস নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবে এবং ছুটি হলে বাড়ি পৌঁছে দেবে। উদ্যোগটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সেদিকে প্রশাসনের নজর রাখতে হবে।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘সময় ও টাকা বাঁচানো, গতিশীল জীবন পরিচালনা করতে স্মার্ট স্কুলবাস বড় ভূমিকা রাখবে।’

    স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ ২০২৩-এ চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘স্মার্ট স্কুলবাস’ প্রকল্প প্রথম পুরস্কার অর্জন করেছে। গত ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসের উদ্বোধন ও শেখ রাসেল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কারের ৮০ লাখ টাকার চেক গ্রহণ করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬