Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সাহস নেই: আইজিপি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সাহস নেই: আইজিপি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩০

    পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সাহস নেই: আইজিপি

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর কোন সাহস নেই।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    Unibots.in

    আইজিপি বলেন, দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

    নাশকতাকারীরা বিচ্ছিন্নভাবে গাড়ি পোড়াচ্ছে এবং নাশকতা করছে জানিয়ে আইজি বলেন, আমাদের সামনে বা আনশৃঙ্খলা বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর মত সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সমর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সকল ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে।

    তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার তার সব ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ। এর জন্য আমাদের যে লজিস্টিক আছে, প্রশিক্ষণ আছে ও সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে আনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা গ্রহণও করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন এর পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হচ্ছে তা আমরা পুঙ্খানুপুরূপে পালন করছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ ও সুষ্ঠ এবং উৎসবমুখরভাবে আয়োজনের জন্য ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেসব ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

    আইজিপি আরো বলেন, আপনারা জানেন পূর্বে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

    এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬