Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নির্বাচনের বিরোধীতাকারীরা রাজনীতি ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    নির্বাচনের বিরোধীতাকারীরা রাজনীতি ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৬

    নির্বাচনের বিরোধীতাকারীরা রাজনীতি ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের

    বাংলাদেশের নির্বাচনের বিরোধিতাকারীদের অপশক্তি আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, নির্বাচনের বিরোধীতাকারীরা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। 

    শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    কাদের বলেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড স্বাধীনতা সংগ্রামের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার কারা অভ্যন্তরে হত্যাসহ অনেক রক্তাক্ত ঘটনা ঘটে গেছে। বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দী। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত।

    তিনি বলেন, আজকে এ কথা সর্বাংশে সত্য যে বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে বাঙালি জাতিকে, হতাশ জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে তিনি বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন। এরপর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের যে উন্নয়নের ফলশ্রুতিতে আজকে ডিজিটাল বাংলাদেশ।

    ওবায়দুল কাদের বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ উন্নয়নে, অর্জনে, সমৃদ্ধিতে নতুন নতুন উচ্চতা পেয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। 

    তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এরপর ২১০০ সালের পরিকল্পনা। একটা ভিশন নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন এরমধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনও অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ।

    তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে। আরেকটা কথা আমি মনে করি আজকে বলবো নির্দ্বিধায়, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এ দেশে কায়েম করতে চায় না, এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করাই হচ্ছে এদের মূল লক্ষ্য। 

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে রাজনীতির যে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ, আমরা কামনা করি। মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যেটা, সেই রাজনীতিকে এরা ধ্বংস করতে চায়।

    তিনি বলেন, আজকের দিনে অঙ্গীকার এ অপশক্তিকে আমরা রুখবো। এ অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়, মূল্যবোধে যারা বলীয়ান, আমরা তাদের আত্মশক্তিতে বলীয়ান বলে ভাবি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি বিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী এ অপশক্তিকে প্রতিহত করবো, পরাজিত করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

    এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬