Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা দিলো বাংলা একাডেমি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৯

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা দিলো বাংলা একাডেমি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৯

    রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা দিলো বাংলা একাডেমি

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করায় রিকশাচিত্র শিল্পীদের সম্মাননা দিয়েছে বাংলা একাডেমি। এতে ১১১জন রিকশাচিত্র শিল্পীকে সনদপত্র, নগদ অর্থ ও শাল উপহার দেয়া হয়।

    মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই সম্মাননার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

    Unibots.in

    প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ‘আমাদের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যে যুক্ত হয়েছে রিকশা ও রিকশাচিত্র। ইউনেসকো আমাদের এই স্বীকৃতি দিয়েছে। প্রায় ৮ বছর ধরে আমরা এই স্বীকৃতির জন্য কাজ করেছি। শুধু চারুকলা থেকে পাশ করলেই আর্টিস্ট হয় না, রিকশাচিত্র এঁকেও আর্টিস্ট হওয়া যায় এবং বৈশ্বিক স্বীকৃতিও পাওয়া যায়। আমরা সে অসাধ্যকে সাধন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় ৭০জন রিকশাচিত্র শিল্পীকে প্রণোদনা দিয়েছিলেন। এই স্বীকৃতি আসার পিছনের কারিগরও তিনি।’

    স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা বলেন, ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে আমাদের রিকশা ও রিকশাচিত্র। যারা এ কাজের সাথে জড়িত তাদের ১১১জন আজকে এখানে উপস্থিত আছেন। আগে একসময় হাতে টেনে মানুষ রিকশা চালিয়েছে, এরপর পায়ে, এখন আবার বিভিন্ন যন্ত্র যুক্ত হয়েছে। এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক বিবর্তন। এই রিকশা আর্ট প্রজন্ম থেকে প্রজন্ম বহন করেছে। বাবা আর্ট করেছে তার সাথে সন্তান শিখেছে, এভাবে একটি গোষ্ঠী গড়ে উঠেছে। এই রিকশা ও রিকশাচিত্র ইউনেসকো স্বীকৃতি দিয়েছে, এই ঐতিহ্য আর হারিয়ে যাবে না।’

    সরকারের কাছে আমার আবেদন, ‘রিকশাকে রাস্তায় চলতে দিতে হবে। ছোট রাস্তার পাশাপাশি বড় রাস্তায়ও রিকশা চলার ব্যবস্থা করে দিতে হবে। ক্ষেত্রবিশেষে রিকশার জন্য বড় রাস্তায় আলাদা লেন করে দিতে হবে। চারুকলায় রিকশাচিত্র বিষয়ে পড়াশোনা যুক্ত করতে হবে। রিকশার চিত্র শিল্পীদের নিয়ে একটি আনুষ্ঠানিক সংগঠন থাকতে হবে। তাহলে আমাদের এই ঐতিহ্য ফুরাবে না। আমাদের রিকশা ও রিকশাচিত্র টিকে থাকবে।’

    রিকশাচিত্র শিল্পীদের ধন্যবাদ জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, রিকশাচিত্রে আপনারা বঙ্গবন্ধুর চিত্র তুলে ধরবেন। উন্নয়নের রুপকার শেখ হাসিনা যেসব উন্নয়ন করেছেন সেসব চিত্র রিকশাচিত্রে দেখতে চাই। আগামী বইমেলায় আমাদের প্যাভিলিয়ন হবে রিকশা ও রিকশাচিত্রের আদলে।

    ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সচিব ওয়ালিদ বিন কাশেম বলেন, ‘রিকশায় চড়েনি এমন মানুষ আমাদের দেশে নেই। বাল্যকাল থেকে যে বাহনটি দেখে আমরা বড় হয়েছি তা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ, এটা আমাদের জন্য বড় একটি অর্জন। এই স্বীকৃতি পাওয়ার জন্য আমরা অনেকদিন ধরে কাজ করেছি, অবশেষে তা পেয়েছি। এই অর্জনটি রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। আমরা একটি রিকশাচিত্র স্কয়ার চাই, যার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম এই সংস্কৃতির স্মৃতি বহন করবে।’

    এছাড়াও বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব ড. মোঃ হাসান কবীর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬