Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এক বছরে লক্ষাধিক বেকার কমেছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    এক বছরে লক্ষাধিক বেকার কমেছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭

    এক বছরে লক্ষাধিক বেকার কমেছে

    দেশে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেকার মানুষের সংখ্যা কমছে। গত এক বছরে বেকার কমেছে লক্ষাধিক। গত ছয় বছরে দেশে বেকার কমেছে প্রায় আড়াই লাখ। বেকারের সংখ্যা গত বছর সবচেয়ে বেশি কমেছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। বিবিএস বলছে, গত এক বছরে দেশে পুরুষের চেয়ে নারী বেকার কমেছে বেশি।

    সম্প্রতি সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩-এর চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। প্রতিবেদন পর্যালোচনা করে ২০২৩ সালের পরিসংখ্যান বের করা হয়েছে।

    বিবিএস এক লাখ ২৩ হাজার ২৬৪টি খানা থেকে বছরব্যাপী তথ্য সংগ্রহ করে। এসব তথ্যের ভিত্তিতে শ্রমশক্তি জরিপটি করা হয়েছে। গত জানুয়ারি থেকে ত্রৈমাসিক বা প্রান্তিকভিত্তিক শ্রমশক্তি জরিপ শুরু করেছে বিবিএস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অন্যতম শর্ত ছিল প্রান্তিকভিত্তিক শ্রমশক্তি জরিপ ও এর ফলাফল প্রকাশ করা।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ২৪ লাখ ৭০ হাজার মানুষ বেকার ছিল। আগের বছর ২০২২ সালে বেকার ছিল ২৫ লাখ ৮০ হাজার। অর্থাৎ শুধু ২০২৩ সালে বেকার কমেছে এক লাখ ১০ হাজার। ২০১৫-১৬ সালে দেশে বেকার ছিল ২৭ লাখ মানুষ। অর্থাৎ ছয় বছরে দেশ থেকে বেকার মানুষের সংখ্যা কমেছে দুই লাখ ৩০ হাজার।

    আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী বেকার মানুষের হিসাব করে বিবিএস। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পান, তাহলে তাঁকে বেকার হিসেবে ধরা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে এই সংজ্ঞা ঠিক নয়। বাংলাদেশের পরিবেশ ভিন্ন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দেশে যে পদ্ধতিতে বেকারের সংজ্ঞা ধরা হয়, তা আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। যেসব দেশে ফরমাল কাজ অ্যাভেইলএবল, কেউ চাইলেই তার প্রয়োজনীয় কাজ করতে পারে, সে দেশের জন্য এই সংজ্ঞা যথোপযুক্ত। আমাদের দেশে যারা কাজ না পেয়ে ছোটখাটো কাজ করে, তাদের এই সংজ্ঞা দিয়ে বেকার বা কর্মে নিয়োজিত বলে উল্লেখ করা ঠিক নয়।’ 

    বিবিএসের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, দেশে বর্তমানে ২৪ লাখ ৭০ হাজার বেকারের মধ্যে পুরুষ বেকার রয়েছে ১৬ লাখ ৪০ হাজার। ২০২২ সালে বেকার পুরুষ ছিলেন ১৬ লাখ ৬০ হাজার। অর্থাৎ, ২০২২ সালের তুলনায় পুরুষ বেকার কমেছে ২০ হাজার।

    ২০২৩ সালে উল্লেখযোগ্য হারে কমেছে বেকার নারীর সংখ্যা। বর্তমানে দেশে নারী বেকার রয়েছে আট লাখ ৩০ হাজার, যেখানে ২০২২ সালে ৯ লাখ ২০ হাজার নারী বেকার ছিলেন। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকার নারী কমেছে ৯০ হাজার। 

    বিবিএসের তথ্যে বেকারত্বের হারেও কিছুটা উন্নতি দেখা গেছে। ২০২৩ সালে দেশের মোট জনশক্তির ৩.৩৬ শতাংশ বেকার ছিল, যা আগের বছর ২০২২ সালে ছিল ৩.৫৩ শতাংশ। বেকারের হারের দিক থেকেও নারীর চেয়ে পুরুষ এগিয়ে। বর্তমানে বেকার পুরুষের হার ৩.৪০ শতাংশ এবং নারী বেকারের হার ৩.২৮ শতাংশ।

    সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে আছে সাত কোটি ৩৪ লাখ ৫০ হাজার মানুষ। ২০২২ সালে ছিল সাত কোটি ৩০ লাখ ৫০ হাজার। অর্থাৎ গত এক বছরে শ্রমশক্তিতে নতুন করে যুক্ত হয়েছে চার লাখ মানুষ। গত এক বছরে নারীর চেয়ে পুরুষ শ্রমশক্তিতে যুক্ত হয়েছে বেশি।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে শ্রমশক্তিতে যুক্ত রয়েছে চার কোটি ৮১ লাখ ১০ হাজার পুরুষ এবং দুই কোটি ৫৩ লাখ ৪০ হাজার নারী। ২০২২ সালে ছিল চার কোটি ৭২ লাখ ৭০ হাজার পুরুষ এবং দুই কোটি ৫৭ লাখ ৮০ হাজার নারী। 

    কর্মে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে। ২০২২ সালে কর্মে নিয়োজিত ছিল সাত কোটি চার লাখ ৭০ হাজার। সেখানে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ২০২৩ সালে পাঁচ লাখ বেড়ে হয়েছে সাত কোটি ৯ লাখ ৮০ হাজার।

    বিবিএসের হিসাব অনুযায়ী, গত এক বছরে কর্মে নিয়োজিত মোট জনসংখ্যা বাড়লেও কমেছে নারীর সংখ্যা। বর্তমানে দেশে কর্মজীবীদের মধ্যে চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার পুরুষ এবং দুই কোটি ৪৫ লাখ ১৯ হাজার নারী। ২০২২ সালে ছিল পুরুষ চার কোটি ৫৬ লাখ ১০ হাজার এবং নারী দুই কোটি ৪৮ লাখ ৬০ হাজার। অর্থাৎ এক বছরে কর্মে নিয়োজিত পুরুষ বেড়েছে আট লাখ ৬০ হাজার। বিপরীতে নারীর সংখ্যা কমেছে তিন লাখ ৫০ হাজার। 

    খাতভিত্তিক কর্মে নিয়োজিত জনগোষ্ঠী তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কৃষি থেকে সরে শিল্প ও সেবা খাতে ঝুঁকছে মানুষ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে কৃষি খাতে কর্মে নিয়োজিত তিন কোটি ১৫ লাখ ৮০ হাজার, সেবায় দুই কোটি ৭২ লাখ ২০ হাজার এবং শিল্প খাতে রয়েছে এক কোটি ২২ লাখ ৪০ হাজার।

    ২০২২ সালে কৃষিতে ছিল তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার, সেবায় দুই কোটি ৬৫ লাখ ২০ হাজার এবং শিল্পে ছিল এক কোটি ১৯ লাখ ৭০ হাজার। অর্থাৎ বছরের ব্যবধানে সেবা খাতে বেড়েছে সাত লাখ এবং শিল্প খাতে বেড়েছে দুই লাখ ৭০ হাজার। অন্যদিকে কৃষি খাতে কর্মে নিয়োজিত জনসংখ্যা কমেছে চার লাখ ৬০ হাজার। তবে কৃষি খাতে কমলেও সার্বিকভাবে এখনো এই খাতে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা বেশি।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬