Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪ ১৪:০০

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪ ১৪:০০

    সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) রাজধানীর পান্থপথসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সৌদি আরবে চাঁদ দেখার খবর পেয়ে শরীয়তপুর, চাঁদপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার মানুষজন আজ ঈদ উদযাপন করছেন। রাইজিংবিডির জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

    শরীয়তপুর: জেলার অনন্ত ৩০টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ সকাল ৯টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

    জানা যায়, শত বছর আগে থেকে জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের ভক্ত ও অনুরাগীরা চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করে আসছেন। জেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, দক্ষিণ দারাগড়সহ অন্তত ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারী। আজ সকালে সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ কামাল নূরী। 

    সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ বেলাল নূরী বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ উদযাপন করে থাকি। এতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথেই মিলে যায়। 

    চাঁদপুর: মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মহরম আলী ওয়ার্কফ এস্টেট জামে মসজিদের মুসল্লি ও সাবেক কাউন্সিলর মো. হাবিব উল্লাহ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল চাঁদ রাত ও আজ ঈদের নামাজ আদায় হয়েছে।

    সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

    হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা ঈদ পালন করছেন। 

    চট্টগ্রাম: সৌদি আরবে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছে। তাদের সঙ্গে মিল রেখে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপ করছেন। পাশাপাশি এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা,  চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুণ্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুরমসহ শতাধিক গ্রামে ঈদ উদযাপন হচ্ছে।

    সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুলফিতর উদযাপন করেছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮ টায় সদর উপজেলার ভাড়ুখালীতে ঈদের নামাজ পড়েন তারা। আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন মাও. মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নারীরাও জামাতে অংশ নেন। 

    ভাড়ুখালীতে ঈদ জামাত শেষে মাও. মাহবুবুর রহমান বলেন, এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। 

    মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার তারা ঈদুল ফিতর উদযাপন করছেন। 

    দিনাজপুর: দিনাজপুরের পাঁচটি উপজেলায় বুধবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় জেলার বিরামপুর উপজেলার আয়ড়া নূরুল হুদা দাখিল মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ আব্দুল কাইুম।

    জেলার ৫টি উপজেলায় ৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।

    পিরোজপুর: পিরোজপুরের তিন উপজেলার  ১১ গ্রামে ঈদ পালিত হয়েছে। জেলার জেলার মঠবাড়িয়া উপজেলার ছয়, কাউখালী উপজেলার দুই, নাজিরপুরের একটি  এবং পিরোজপুর সদরের দুটি গ্রামে ঈদ পালন করছেন বাসিন্দারা।

    কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক মারুফ হোসেন বলেন, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মহিউদ্দিন সিকদার পান্না। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হয়। এছাড়া একই উপজেলার আয়রন গ্রামেও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় বুধবার ৬ শতাধিক পরিবার ঈদ পালন করেন। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগরে ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ হয় সকাল সাড়ে ৯টার দিকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে স্থানীয় ৭টি মসজিদে ঈদুল ফিতরের জামাত হয়েছে।

    এছাড়াও মুন্সীগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বুধবার ঈদের নামাজ আদায়ের খবর পাওয়া গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬