Journalbd24.com

রবিবার, ১৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খুলনায় লবণাক্ত জমিতে বছরজুড়েই ফলছে ফসল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৫৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    খুলনায় লবণাক্ত জমিতে বছরজুড়েই ফলছে ফসল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৫৫

    খুলনায় লবণাক্ত জমিতে বছরজুড়েই ফলছে ফসল

    উপকূলীয় খুলনা অঞ্চলের কৃষকদের জন্য অভিশাপ ছিল মাটির অতিরিক্ত লবণাক্ততা। মিঠাপানির অভাবে বছরের অধিকাংশ সময় পতিত থাকত ফসলি জমি। লোনাপানি আটকে চিংড়ি চাষের কারণে একসময় শুধু বর্ষা মৌসুমেই আমন ধান উৎপাদন হতো। সেই লবণাক্ত মাটি থেকে এখন বছরজুড়ে ফসল ঘরে তুলছেন উপকূলীয় এ অঞ্চলের কৃষক।

    কৃষক বলছেন, পরপর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের পর শুধু ধান চাষ করে তেমন লাভবান হতো না। লবণসহিষ্ণু ফসল আবাদের পদ্ধতি শিখে নিয়েছেন তারা। মৌসুমভেদে তরমুজ, শিম, কিনোয়া, সূর্যমুখী, সরিষা, বেগুন, করলা, মিষ্টি কুমড়া, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গোল আলু, মিষ্টি আলুসহ বিভিন্ন সবজি চাষ করছেন তারা। পাশাপাশি বিনাচাষে রসুন ও ভুট্টাও উৎপাদন করছেন।

    খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় চার উপজেলা দাকোপ, বটিয়াঘাটা, কয়রা ও পাইকগাছায় লবণাক্ততা বেড়েছে। বছরের পর বছর কৃষি জমিতে লোনাপানি আটকে চিংড়ি চাষ করতেন এখানকার কৃষক। শুধু বর্ষা মৌসুমে আমন ধান উৎপাদন হতো। বাকি সময় এসব জমি পতিত থাকত। শুষ্ক মৌসুমে উপকূলের মাটিতে লবণাক্ততা বেড়ে যায়। চার বছর আগেও জমিগুলো আমন ধান চাষের পর অনাবাদি পড়ে থাকত। এখন সেই জমিগুলোই স্বপ্ন দেখাচ্ছে উপকূলের কয়েক উপজেলার চাষীদের। অল্প সময়ে বিনিয়োগে দ্বিগুণ থেকে তিন গুণ লাভ হওয়ায় কৃষক ঝুঁকছেন তরমুজ চাষে। উপকূলীয় এলাকার তরমুজ মিষ্টি ও সুস্বাদু হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশে। লাভ বেশি হওয়ায় চাষও বাড়ছে। গত কয়েক বছর এ অঞ্চলের কৃষি অর্থনীতির সমৃদ্ধিতে নতুনমাত্রা যোগ করেছে তরমুজ।

    কৃষি বিভাগের তথ্যমতে দাকোপ, বটিয়াঘাটা, কয়রা ও পাইকগাছায় এবার ১২ হাজার ১৭৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ টন। যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ২ হাজার কোটি টাকা।

    খুলনার দক্ষিণে সুন্দরবনঘেরা উপজেলা কয়রা। এ জনপদের চারদিকে পানি থাকলেও তা লবণাক্ত। পুকুর, খাল, নদ-নদীতেও লবণ পানি। গভীর বা অগভীর নলকূপ এখানে অকার্যকর। সেচ সংকটে কৃষক ফসল আবাদ করতে পারতেন না।

    কয়রার নাকশা গ্রামের কৃষক আবদুল কাদের, হারুন গাজী, আবদুল আজিজ, যোগেশ মণ্ডলসহ বেশ কয়েকজন জানান, উপকূলীয় কৃষকের জন্য মাটির অতিরিক্ত লবণাক্ততা ছিল অভিশাপ। চোখের সামনে বিস্তীর্ণ জমি থাকলেও চাষের জমির জন্য ছিল হাহাকার। লবণাক্ত মাটি থেকেই এখন ফসল ঘরে তুলছেন তারা। কৃষিকাজ করে তারা এখন স্বাবলম্বী। এসব ফসল বিক্রি করে তাদের আয়ও বেড়েছে কয়েক গুণ।

    কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ উপজেলায় বিগত দিনের তুলনায় ফসল ও সবজি চাষ বেড়েছে। কৃষকদের ফসল ও সবজি চাষে প্রদর্শনী এবং প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। তবে ধানের পাশাপাশি সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে তরমুজ। ২০২০ সালে এ উপজেলায় মাত্র ৬৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। চাষীরা লাভবান হওয়ায় চার বছরের ব্যবধানে আবাদ বেড়েছে। চলতি মৌসুমে ২ হাজার ৯৩০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৬০ টন।’

    তরমুজ চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পুরোদমে তরমুজ তোলা ও বিক্রির কাজ চলছে। পাকিজা, সুইট ড্রাগন, মারভেলাস, আনারকলিসহ কয়েকটি জাতের তরমুজ চাষ করেছেন তারা। ফলনও ভালো হয়েছে, দামও পাচ্ছেন ভালো। বিঘাপ্রতি (৩৩ শতাংশ) তাদের খরচ হয়েছে ১৮-২২ হাজার টাকা। আর আয় হচ্ছে ৬০-৮০ হাজার টাকা পর্যন্ত। তবে তরমুজের বীজ, কীটনাশক, সার ও ডিজেলের দাম বাড়ার কারণে লাভ কিছুটা কমেছে।

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনর রশীদ বণিক বার্তাকে বলেন, ‘ইতিমধ্যে আমরা ধান, ডাল, তরমুজ, আলু, ভুট্টা, বার্লি, সূর্যমুখী ও সবজিসহ কয়েকটি ফসলের লবণসহিষ্ণু উন্নত জাত উদ্ভাবন করতে পেরেছি। উপকূলীয় জমিতে এসব ফসল উৎপাদন বেড়েছে। তবে ধানের পাশাপাশি সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে তরমুজ।’

    দাকোপ উপজেলায় এ বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। হেক্টরপ্রতি তরমুজের গড় উৎপাদন হয়েছে ৪২ টন। ১ হেক্টর জমিতে উৎপাদিত তরমুজ ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা বিক্রি হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
    2. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    3. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    4. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    5. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    6. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    7. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো
টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬