Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নওগাঁর পোরশায় একযুগ ধরে লুট হয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক সম্পদ
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৪:৩০
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৪:৩০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    নওগাঁর পোরশায় একযুগ ধরে লুট হয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক সম্পদ

    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৪:৩০
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৪:৩০

    নওগাঁর পোরশায় একযুগ ধরে লুট হয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক সম্পদ

    নওগাঁর পোরশায় সব প্রত্নতাত্ত্বিক সম্পদ লুট হয়ে যাচ্ছে। প্রায় একযুগ ধরে এসব প্রত্নতাত্ত্বিক সম্পদ লুট হয়ে যাচ্ছে। অথচ এগুলো রক্ষায় আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। 

    জানা যায়, পোরশা উপজেলার নিতপুর ইউপির পশ্চিম রঘুনাথপুর গ্রামের টেকঠা নামক মাঠে বিগত ১৩-১৪ বছর পূর্বে স্থানীয়রা একটি গর্ত থেকে কিছু মূল্যবান জিনিষপত্র পায়। এর পর থেকে ঐ ঐলাকার যেখানেই মাটি গর্ত করে সেখানেই মূল্যবান জিনিষপত্র পায় স্থানীয়রা। এসব মূল্যবান জিনিষপত্র আর গুপ্তধন পাওয়ার আশায় প্রতিযোগিতার মতো এখানকার মানুষ প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আবাদি জমি কেউ বা আবার রোপণকৃত ধানের জমি কেউ বা আবার আম বাগান খনন করেই চলেছেন। আর পাচ্ছেন দামি দামি সব জিনিষপত্র আর গুপ্তধন। টেকঠা এলাকা পুনর্ভবা নদীর পুর্বপাড়। নদীর পূর্বপাড়ের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে গুপ্তধন পাওয়ার প্রতিযোগিতা। কেউ নিজের জমিতে আবার কেউ অন্যের জমি টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক কিনে নিয়ে খনন করেই চলেছেন। বিগত ১২-১৪বছর পূর্বে এখানে কোন ঘর বাড়ি ছিল না। ছিল ফাঁকা মাঠ। এখন এই গুপ্তধনকে কেন্দ্র করে গঠে উঠেছে জনবসতি।

    স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে সে সময়ে সর্বপ্রথম পশ্চিম রঘুনাথপুর জেলেপাড়ার বৃদ্ধ আব্দুল কাদের বেশ কয়েকটি ক্ষুদ্র পাথর পান। পাথরের মাঝখানে ছোট ছিদ্র ছিল। পাথরগুলো দেখতে তসবির মতো। যেগুলো মুসল্লিরা ইবাদতে কাজে লাগান। তিনি তখন তার গ্রামের মসজিদে আজান দিতেন। তিনি পাথরগুলো পাওয়ার পর কখনই চিন্তা করেননি যে সেগুলো মূল্যবান কোন গুপ্তধন। তাই তিনি তাদের মসজিদে ইবাদতের কাজে লাগানোর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলো দিয়ে তসবি তৈরি করেন এবং ইবাদত করেন। কয়েক মাস পর কোনো এক লোক ওই মসজিদে নামাজ পড়ে তসবিটি দেখে তার পছন্দ হয়েছে বলে বৃদ্ধ আব্দুল কাদেরকে জানান। দিতে না চাইলে সেটি তিনি কিনে নেওয়ার প্রস্তাব দিলে তা ৫০০ টাকার বিনিময়ে ওই লোকের কাছে বিক্রি করেন আব্দুল কাদের। এরপর বৃদ্ধ কাদেরের মনে সন্দেহ হয় সেটি নিশ্চয়ই মূল্যবান পাথর। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন শুরু করেন মাটি খনন। সেই থেকে প্রতিদিন সকাল হলেই স্থানীয়রা যে যার মতো কোদাল ও খুনতি দিয়ে মাটি খনন করেই চলেছেন। আর পাচ্ছেন মূল্যবান সব জিনিসপত্র। প্রায় ৪ থেকে ৫ ফুট নিচে মাটি খনন করলেই পাওয়া যায় পয়সা, তাবিজ, তসবিহ, কলম, মার্বেল, চাকি, ঢোল, জালি পোটল, বোতামসহ মূল্যবান জিনিসপত্র। এসব জিনিস লাল, কালো, সাদা, সবুজসহ একেকটির রং একেক রকম। এসব মূল্যবান পাথরের জিনিস পাওয়া মাত্র বিক্রি করে দেন স্থানীয়রা। সর্বনিম্ন যে পাথরটি তার দাম বর্তমানে দশ হাজার টাকা। আর সর্বোচ্চটির দাম দেড় থেকে দুই লক্ষ টাকা। বর্তমানে এ রকম দামেই বিক্রি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

    স্থানীয় যুবক রবিউল ইসলাম জানান, তার বাড়ির পশ্চিম মাঠে পোরশা সদরের মৃত ওহাব শাহের জমি রয়েছে। তার কাছ থেকে তিন বছরের জন্য ২লক্ষ টাকার বিনিময়ে ৩বিঘা জমি কিনে নেন তিনি। উদ্দেশ্য জমির মাটি খুঁড়ে মূল্যবান সব জিনিসপত্র উদ্ধার করা। এর পূর্বেও তিনি পোরশা সদরের এক জমির মালিকের নিকট থেকে জমি কিনে নিয়ে অনেক মূল্যবান সব জিনিষপত্র পেয়েছিলেন বলে জানান।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, তিনি এক বছরের জন্য ৩বিঘা জমি কিনে নিয়ে মাটি খনন করছেন। অল্প দিনে তিনি ঐ জমিতে মাটি গর্ত করে মূল্যবান ২টি চিরুনি পেয়েছেন যা ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। ২টি জালি পেয়েছেন যা ১৮হাজার টাকায় বিক্রি করেছেন। ৩টি ফুটবল পেয়েছিলেন যা বিক্রি করেছেন ২৫হাজার টাকায় এবং কয়েকটি মার্বেল বোতামসহ অন্যান্য জিনিস বিক্রি করেছেন ১২হাজার টাকায়। তবে ৩ বিঘার মধ্যে এগুলো পেয়েছেন মাত্র ৫শতক জমির মধ্যে। 

    একই এলাকার ফইমুদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার বাড়ির দক্ষিণ পাশে তাদের নিজের ৫ কাঠা জমি খনন করে ১টি চাকি পেয়েছেন। সেটি বিক্রি করেছেন ৫হাজার টাকায়। ঠোল পেয়েছিলেন ২টি যা বিক্রি করেছেন ৫০ হাজার টাকায়। আর জালি পোটল ২টি পেয়ে বিক্রি করেছেন ১লক্ষ টাকায়। কয়েকটি মার্বেল ও বোতাম পেয়ে সেগুলো বিক্রি করেছেন ২০হাজার টাকায়। এসব মূল্যবান জিনিষপত্র নওগাঁ, বগুড়া, নাটোর ও পাবনা এলাকার কিছু ব্যবসায়ীদের নিকট তারা বিক্রি করে থাকেন।

    স্থানীয়দের ধারণা, এ এলাকায় এক সময়ে হিন্দুদের বসবাস ছিল। এখান থেকে তারা চলে যাওয়ার সময় তাদের মূল্যবান জিনিসপত্রগুলো তারা নিয়ে যেতে পারেননি। পরে তাদের ঘরবাড়ি ও মন্দিরগুলো ভেঙে মাটির নিচে চাপা পড়ে। আর সেই মূল্যবান জিনিসগুলো এখন বের হচ্ছে। প্রায় ১৫বছর ধরে মাটির নিচের এসব মূল্যবান সম্পদ সবগুলো লুট হয়ে যাচ্ছে। অথচ আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

    তবে ২০২২সালের ২৭অক্টোবর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক একটি চিঠি দিয়েছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ঐ টেকঠা নামক স্থানের প্রত্নস্থানের ক্ষতিসাধন রোধ করে অবৈধ প্রত্নসম্পদ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি উপজেলা নির্বাহী অফিসারকে। উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া ঐ চিঠিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক আরো উল্লেখ করেছিলেন যে, পোরশা উপজেলার এই টেকঠা নামক এলাকাটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থান। এ প্রত্নস্থানকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে গেজেট প্রকাশের জন্য প্রাথমিক জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষনা করা হবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান জানান, তিনি বিষয়টি অবগত আছেন। এ ব্যাপারে তিনি অতিসত্তর প্রযোজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। 

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬