Journalbd24.com

রবিবার, ১৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্ত্রী-সন্তান নিয়ে ৪০০ কোটি টাকার পিয়ন এখন যুক্তরাষ্ট্রে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪ ১৩:৩৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্ত্রী-সন্তান নিয়ে ৪০০ কোটি টাকার পিয়ন এখন যুক্তরাষ্ট্রে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪ ১৩:৩৬

    স্ত্রী-সন্তান নিয়ে ৪০০ কোটি টাকার পিয়ন এখন যুক্তরাষ্ট্রে

    ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে গেছেন। এক মাস আগেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সোমবার (১৫ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন তার ভাগিনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।

    দ্বিতীয় স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তানকে নিয়ে কোরবানির ঈদের একদিন পরই আমেরিকায় যান জাহাঙ্গীর আলম।

    মাসুদুর রহমান শিপন জানান, তার মামার দুই ছেলে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। স্কুলের সেশন জুন টু জুন। তাই স্কুল বন্ধ থাকায় মামা তাদের নিয়ে আমেরিকায় বেড়াতে গেছেন। রোববার (১৪ জুলাই) আসার কথা ছিলো। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় আসতে পারেননি। তবে দ্রুত চলে আসবেন তিনি।

    এ বিষয়ে নিশ্চিত হতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। মোবাইলে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো উত্তর দেননি তিনি। তবে জাহাঙ্গীর আলম ‘বিবিসি বাংলা’কে বলেছেন- তিনি মনে করেন না যে প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ‘আমার পুরো বংশেরও মিলেও তো এতো টাকা হবে না। আর আমার কী আছে তাতো ট্যাক্স ফাইলেও উল্লেখ করেছি। আমি দুর্নীতি করিনি।’ 

    ‘বিবিসি বাংলা’র ওই একই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘একটি পিয়ন বা ব্যক্তিগত সহকারীর চারশো কোটি টাকা হবে- এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না এবং সে কারণে কমিশন এটি যাচাই বাছাই করে দেখতে পারে।’ 

    এর আগে গত রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তার বাসার সাবেক এক পিয়নের অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানালো এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

    এদিকে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে তাদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
    2. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    3. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    4. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    5. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    6. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    7. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো
টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬