চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হলেন কমডোর এস এম মনিরুজ্জামান। তিনি বর্তমান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে এস এম মুনিরুজ্জামানকে আগামী ১১ আগস্টের মধ্যে চবক চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এস এম মনিরুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর নৌ ফ্লিটের (কমব্যান) বর্তমান কমান্ডার। এর আগে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এস এম মনিরুজ্জামান। ১৯৯০ সালে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

অনলাইন ডেস্ক