Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রংপুরে শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ১৩:১৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    রংপুরে শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ১৩:১৬

    রংপুরে শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে ভ্যানচালক মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

    এছাড়া, ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের বেশির ভাগই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

    সোমবার (১৯ আগস্ট) রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মানিকের মা নূরজাহান বেগম বাদি হয়ে হত্যা মামলার আবেদন করেন।

    পরে বিকেলে আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি গ্রহণ করেন। 

    মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে যে মামলা হয়েছে ৩১ আগস্ট এর মধ্যে সে মামলাগুলো নিষ্পত্তি হওয়ার পর এই মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত। 

    এই মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মিঠাপুকুরের সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সাবেক মহিলা সংসদ সদস্য নাসিমা জামান ববি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার রাশেক রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

    এর আগে গত রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, প্রকৌশলী আব্দুল্লাহ আল তাহির ও ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ হত্যার ঘটনায় পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রংপুর আদালতে।

    উল্লেখ্য, গত ১৮ জুলাই রংপুর নগরীর মডার্ন মোড়ে তাজহাট থানা এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর পূর্ব ঘাঘট পাড়া এলাকার মানিক মিয়ার মৃত্যু হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬